Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অসমের খনিতে মৃত অন্তত ৩, এখনও নিখোঁজ ৬ জন! উদ্ধারের চেষ্টায় সেনা কপ্টার, নামছেন ডুবুরিও

মঙ্গলবার সকালে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

অসমের খনিতে মৃত অন্তত ৩, এখনও নিখোঁজ ৬ জন! উদ্ধারের চেষ্টায় সেনা কপ্টার, নামছেন ডুবুরিও

অসমের এই খনিতেই আটকে আছেন শ্রমিকরা

শেষ আপডেট: 7 January 2025 15:10

দ্য ওয়াল ব্যুরো: কয়লা খনিতে আচমকাই জল ঢুকে পড়েছিল। সেখানে কাজ করতে ঢুকে সোমবার আটকে পড়েছিলেন মোট ২৫ জন শ্রমিক। রাতভর সেখানে আটকে থাকার পর মঙ্গলবার সকাল থেকেই জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। শ্রমিকদের উদ্ধারের পর দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যেতে খনির বাইরেই প্রস্তুত রাখা হয়েছে সেনার হেলকপ্টার। এদিকে খনির ভিতরে জল জমে থাকার কারণে ডুবুরি নামিয়ে উদ্ধারকাজের চেষ্টা চলছে।

মঙ্গলবার সকালে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। জানা গেছে, ২৫ জন শ্রমিক ভিতরে আটকে পড়লেও পরে ১৬ জন কোনওভাবে বেরিয়ে আসতে পারলেও ৯ জন খনির মধ্যেই আটকে পড়েন। জানা গেছে আটক ৯ শ্রমিকের মধ্যে বাংলার জলপাইগুড়ির বাসিন্দা এক শ্রমিক রয়েছেন। এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি। সব মিলিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদের মধ্যে তিনজনের মৃত্যুর খবর উদ্ধারকারী দল নিশ্চিত করেছে। তবে বাকি ৬ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদেরও মৃত্যুর আশঙ্কা করছেন তদন্তকারীরা। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, সোমবার অসমের ওই কয়লা খনিতে কাজ করতে ঢুকে আটকে পড়েছিলেন ৯ শ্রমিক। আচমকা সেখানে জল ঢুকে পড়ায় সমস্যা দেখা দেয়। 

মঙ্গলবার সকালে তিন শ্রমিকের দেহ খনিতে দেখতে পান উদ্ধারকারীরা। মৃতদেহ জলে ভেসে থাকলেও ৩০০ ফুট গভীর খনি থেকে এখনও শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে খবর। 

সোমবার দুপুরের পর দুর্ঘটনার খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে পুলিশ, দমকল, রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। শ্রমিকদের উদ্ধারের পর দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যেতে খনির বাইরেই প্রস্তুত রাখা হয়েছে সেনার হেলিকপ্টার। শেষ পাওয়া খবর, ক্রেন ও দড়ি ব্যবহার করে খনিতে নেমে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করলেও ভিতরে অতিরিক্ত জল থাকার কারণে ডুবুরি নামিয়েও জোর কদমে তল্লাশি চলছে। পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমে আকাশ চক্কর কাটতে দেখা যাচ্ছে সেনাবাহিনীকে। উদ্ধারকাজে ভারতীয় নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে। 

উত্তর পূর্বের রাজ্য অসম, মেঘালয়ে এমন দুর্ঘটনা নতুন কিছু নয়। সেখানে কোনও যন্ত্রের সাহায্যে নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে শ্রমিকরাই গর্ত খুড়ে খনিতে ঢুকে কয়লা উত্তোলন করেন। ২০১৪ সালে মেঘালয়ে একটি দুর্ঘটনার পর এই ‘র‍্যাট-হোল মাইনিং’ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপরেও র্ম্রমিয়ে চলছে কয়লা তোলার কাজ। যার জেরে কোনওরকম নিরাপত্তা না নিয়ে খনিতে ঢুকে কয়লা তুলতে গিয়ে একের পর একে শ্রমিকের মৃত্যু হচ্ছে বলে খবর।


```