Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পথ দুর্ঘটনায় দিনে ৪৬২ জনের মৃত্যু! শীর্ষে তামিলনাড়ু, বাংলা কোথায়? রইল কেন্দ্রের রিপোর্ট

রিপোর্টে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে সবার প্রথমে রয়েছে তামিলনাড়ুর নাম।

পথ দুর্ঘটনায় দিনে ৪৬২ জনের মৃত্যু! শীর্ষে তামিলনাড়ু, বাংলা কোথায়? রইল কেন্দ্রের রিপোর্ট

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 February 2025 14:01

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনই দেশে পথ দুর্ঘটনায় মৃত্যু ৪৬২ জনের। সারাদিনে দেশের বিভিন্ন প্রান্তে ১২৬৪টিরও বেশি পথ দুর্ঘটনা ঘটেছে। ২০২২ সালের দেশজুড়ে পথ দুর্ঘটনার ভয়াবহ ছবি সামনে আনল কেন্দ্রের রোড ট্রান্সপোর্ট ও হাইওয়ে মন্ত্রক। 

কেন্দ্রের তরফে ‘ভারতের পথ দুর্ঘটনা’ নিয়ে একটি বার্ষিক রিপোর্ট পেশ করা হয়েছে। যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যাদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে বেশিরভাগের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। রিপোর্ট থেকে জানা গেছে, ২০২২ সালে পথ দুর্ঘটনায় ১.৬৮ লক্ষ মানুষ মারা গিয়েছেন। তাঁদের মধ্যে কমপক্ষে ৪২ হাজার ৬৭১ জনের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।  

কেন্দ্রের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে সবার প্রথমে রয়েছে তামিলনাড়ুর নাম। যেখানে ২০২২ সালে পথ দুর্ঘটনায় ৬৪ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের নাম। যেখানে ২২ হাজার ৫৯৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কেন্দ্র। এছাড়া মধ্যপ্রদেশে ৫৪ হাজার ৪৩২, কেরলে ৪৩ হাজার ৯১০ এবং মহারাষ্ট্রে ১৫ হাজার ৪২৪ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এমন তথ্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ, রিপোর্টে পরিষ্কার বিজেপি শাসিত রাজ্যগুলিতেই পথ দুর্ঘটনার হার সবচেয়ে বেশি। তবে বাংলা কত নম্বরে তা জানা যায়নি।

২০২১ সালের তুলনায় ২০২২ সালে পথ দুর্ঘটনার হার ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার জেরে প্রাণহানির সংখ্যাও বেড়েছে ৯ শতাংশ। ২০২১ সালে যেখানে ১.১২ লক্ষ দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে সেখানে বছর ঘুরতেই সেই সংখ্যা গিয়ে পৌঁছেছে ৪.৬১ লক্ষে।

সরকারি তথ্য অনুসারে ২০২১ সালে পথ দুর্ঘটনায় ৭ হাজার ৭৬৪ জনের মৃত্যু হলেও ২০২২ সালে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৯ হাজার ৫২৮। জানা গেছে, দুর্ঘটনায় ৬০ বছর বা তার থেকে বেশি বয়সি ১৩ হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। 

অনান্য বছরের রিপোর্টের চোখ রাখলে দেখা যাবে ২০১৮ সালে ভারতে মোট পথ দুর্ঘটনার সংখ্যা ছিল ৪ লাখ ৭০ হাজার ৪০৩। ২০১৯ সালে ৪ লাখ ৫৬ হাজার ৯৫৯, ২০২১ সালে ৪ লাখ ১২ হাজার ৪৩২। কিন্তু ২০২২ সালে দুর্ঘটনার সংখ্যা বেড়ে ৪ লাখ ৬১ হাজার ৩১২তে গিয়ে পৌঁছেছে।

দুর্ঘটনার নিরিখে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তামিলনাড়ুতে। কিন্তু মাত্র তিনটি দুর্ঘটনা ঘটেছে লাক্ষাদ্বীপে। ২০২২ সালে এটাই সর্বনিম্ন প্রাণহানির রেকর্ড। 

কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ২০২৩ সালের রিপোর্ট বলছে দ্রুতগতি, বেপরোয়া ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ট্র্যাফিক আইন না মানা-সহ একাধিক বিষয়ে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


```