Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অসমের চা বাগানে ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 

অসমের চা বাগানে ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 11 August 2025 16:57

দ্য ওয়াল ব্যুরো: অসমের ডিব্রুগড় জেলার এক চা বাগানে আট বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার স্থানীয় এক ব্যক্তি। অভিযোগ, শিশুটিকে শ্বাসরোধ করে খুন করে দেহ নিকাশি নালায় ফেলে দিয়েছিল অভিযুক্ত। দেহের উপর শুকনো পাতা ছড়িয়ে দিয়ে অপরাধ লুকোনোর চেষ্টা করে সে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে আগুন ধরানোর জন্য কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা। ওই সময় অভিযুক্ত গ্রামসংলগ্ন একটি জলাশয়ে মাছ ধরছিল। শিশুটিকে একা দেখে চা বাগানের ভিতরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে এবং পরে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ।

শনিবার সন্ধ্যায় বাড়ি না ফেরায় শিশুটির পরিবার ও প্রতিবেশীরা তল্লাশি শুরু করেন। খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও। রাত প্রায় ৯টার সময় চা বাগানের ভিতরে একটি নিকাশি নালা থেকে উদ্ধার হয় শিশুটির দেহ। দেহ উদ্ধারের পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন।

অভিযুক্তের অপরাধের অতীতও রয়েছে বলে জানা গিয়েছে। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত এর আগেও গুরুতর অপরাধে জড়িত ছিল। নিজের মাকে খুনের দায়ে এর আগে ১৪ বছর জেল খেটেছে সে এবং মাত্র তিন বছর আগে ছাড়া পায়।

নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দ্রুতগতিতেই তদন্তের কাজ এগোচ্ছে।


```