Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫! ক্ষতিগ্রস্ত ৬ লক্ষ মানুষ, বিপদসীমার উপরে তিন নদীর জল

অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হল। শনিবার নতুন করে ৩ জন বন্যার বলি হওয়ায় মৃতর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। বিপদসীমার উপর দিয়ে বইছে বরাক, কোপিলি ও কোশিয়ারা নদীর জল।

অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫! ক্ষতিগ্রস্ত ৬ লক্ষ মানুষ, বিপদসীমার উপরে তিন নদীর জল

অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হল।

শেষ আপডেট: 2 June 2024 09:25

দ্য ওয়াল ব্যুরো: অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হল। শনিবার নতুন করে ৩ জন বন্যার বলি হওয়ায় মৃতর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। বিপদসীমার উপর দিয়ে বইছে বরাক, কোপিলি ও কোশিয়ারা নদীর জল।

শুক্রবার পর্যন্ত অসমের ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন লক্ষ। শনিবার তা এক ধাক্কায় ছ’লক্ষের গণ্ডি পেরিয়েছে। ক্ষতিগ্রস্ত রাজ্যের অন্তত ১০টি জেলা। ভেসে গিয়েছে একাধিক রাস্তাঘাট, সেতু এবং ঘরবাড়ি। বিঘার পর বিঘা চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বহু এলাকা। প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও।

রেমালের প্রভাবে গত মঙ্গলবার থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয় অসমে। তারই জেরে রাজধানী শহর গুয়াহাটি-সহ   অসমের গ্রামের পর গ্রাম প্লাবিত। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেছে।  সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নগাওঁ জেলার বিস্তীর্ণ এলাকা। এই জেলাতেই বন্যাকবলিত মানুষের সংখ্যা আড়াই লক্ষের বেশি। জল না কমলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।


```