Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামিন পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল, সোমবারই শুনানির আর্জি

উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। 

জামিন পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল, সোমবারই শুনানির আর্জি

অরবিন্দ কেজরিওয়াল

শেষ আপডেট: 23 June 2024 19:12

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল ট্রায়াল কোর্ট। সেই নির্দেশ মতো শুক্রবার দুপুরেই তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আবগারি মামলায় শেষ মুহূর্তে কেজরিওয়ালের জামিন বাতিল করে দেয় দিল্লি হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। 

জামিন পাওয়ার পরও কেন কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাবেন না, তা জানতে চেয়েছেন তাঁর আইনজীবী। সোমবারই সংশ্লিষ্ট মামলার শুনানির আর্জি জানানো হয়েছে। 

লোকসভা ভোটের মুখে আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজত হয়ে তিহারে ঠাঁই হয়েছিল কেজরিওয়ালের। ভোটের প্রচারের জন্য কিছুদিন শর্তসাপেক্ষে জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন আপ প্রধান। আদালতের শর্ত মেনে ভোট শেষ হতেই ফের তিহারে ফিরেছেন কেজরিওয়াল। 

এরই মধ্যে গত শুক্রবার ট্রায়াল কোর্ট অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করার পরই বিরোধিতা করে জরুরি শুনানির আবেদন জানিয়েছিল ইডি। সেই আবেদনে সাড়া দেয় দিল্লি হাইকোর্ট। শুনানি না হওয়া পর্যন্ত ট্রায়াল কোর্টের রায় কার্যকর হবে না বলে জানিয়ে দেয় দিল্লির উচ্চ আদালত। শেষ পর্যন্ত কেজরিওয়ালের জামিনে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। ফলে তিহাড় জেল থেকে মুক্তি পাননি দিল্লির মুখ্যমন্ত্রী। মামলার পরবর্তী শুনানি ধার্য হয় ২৫ জুন। এই অবস্থায় জামিন পেতে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী।


```