Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অরুণাচল? এ তো চিনের অংশ, আপনার পাসপোর্ট অবৈধ', শাংহাই বিমানবন্দরে হয়রানি ভারতীয় বংশোদ্ভূতের

প্রিমার অভিযোগ, ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দেওয়ার পর এক মহিলা আধিকারিক হঠাৎ তাঁকে ডেকে নিয়ে বলেন, “অরুণাচল? এই পাসপোর্ট তো বৈধ নয়”।

'অরুণাচল? এ তো চিনের অংশ, আপনার পাসপোর্ট অবৈধ', শাংহাই বিমানবন্দরে হয়রানি ভারতীয় বংশোদ্ভূতের

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 November 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: শুধু জন্মস্থান ‘অরুণাচল প্রদেশ’ (Arunachal Pradesh) লেখা ছিল বলেই নাকি তাঁর ভারতীয় পাসপোর্টকে (Indian Passport) 'অবৈধ' ঘোষণা করা হল! শাংহাই বিমানবন্দরে চরম হয়রানির অভিযোগ তুলেছেন ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত প্রিমা ওয়াংজম থংডক।

লন্ডন (London) থেকে জাপান (Japan) যাওয়ার পথে ২১ নভেম্বর তিন ঘণ্টার ট্রানজিট ছিল শাংহাই পুডং বিমানবন্দরে। কিন্তু সেই সামান্য বিরতি বদলে গেল ১৮ ঘণ্টার দুঃসহ অভিজ্ঞতায়।

প্রিমার অভিযোগ, ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দেওয়ার পর এক মহিলা আধিকারিক হঠাৎ তাঁকে ডেকে নিয়ে বলেন, “অরুণাচল? এই পাসপোর্ট তো বৈধ নয়”। কারণ জানতে চাইলে উত্তর মেলে, “অরুণাচল চিনের অংশ। কাজেই এই পাসপোর্ট অবৈধ।"

প্রিমা জানান, গত বছরও শাংহাই দিয়ে তিনি ট্রানজিট করেছিলেন, কোনও সমস্যাই হয়নি। লন্ডনের চিনা দূতাবাস থেকেও আশ্বাস মিলেছিল, ভারতীয় নাগরিকদের ট্রানজিটে কোনও বাধা নেই। তাই হঠাৎ এই আচরণে তিনি হতবাক।

এর পর শুরু হয় আরও অপমান। তাঁর দাবি, একাধিক ইমিগ্রেশন আধিকারিক ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কর্মী তাঁকে নিয়ে হাসাহাসি করেন, ব্যঙ্গ করেন, এমনকি বলেন, “চিনের পাসপোর্ট নিন।”

১৮ ঘণ্টা বিমানবন্দরের ট্রানজিট জোনে আটকে রেখে তাঁকে খাবার, পরিষ্কার তথ্য কিংবা প্রয়োজনীয় সুবিধা— কিছুই দেওয়া হয়নি। এমনকি তাঁর বৈধ জাপান ভিসা থাকা সত্ত্বেও তাঁকে বোর্ডিংয়ের অনুমতি দেওয়া হয়নি। পাসপোর্ট ফেরত না দেওয়ায় নতুন টিকিটও করা যাচ্ছিল না। পরে চাপ সৃষ্টি করে তাঁকে নাকি চায়না ইস্টার্ন–এর নতুন টিকিট কিনতে বাধ্য করা হয়।

অবশেষে যুক্তরাজ্যে থাকা এক বন্ধুর মাধ্যমে তিনি যোগাযোগ করেন শাংহাইয়ের ভারতীয় কনসুলেটের সঙ্গে। ভারতীয় আধিকারিকেরা হস্তক্ষেপ করতেই গভীর রাতে তাঁকে শহর ছাড়ার অনুমতি দেওয়া হয়।

ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশসচিব ও সংশ্লিষ্ট দফতরগুলিকে চিঠি লিখে প্রিমা অভিযোগ অভিযোগ করেন, “এটি ভারতের সার্বভৌমত্বের সরাসরি অপমান, বিশেষ করে অরুণাচল প্রদেশের নাগরিকদের প্রতি নির্যাতন।”

চিনা কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া কূটনৈতিক প্রতিবাদ, ইমিগ্রেশন ও এয়ারলাইন্স কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে অরুণাচলের বাসিন্দাদের এমন সমস্যায় না পড়ার নিশ্চয়তা চাইছেন প্রিমা।

অরুণাচল প্রশ্নে নতুন করে উত্তাপ বাড়াল এই অভিযোগ। ভারতের দৃষ্টিতে অরুণাচল অবিচ্ছেদ্য অংশ, অথচ চিন দীর্ঘদিন ধরেই নিজের মানচিত্রে রাজ্যটিকে ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করে। প্রিমার অভিজ্ঞতা সেই ভূরাজনৈতিক টানাপড়েনকে ফের সামনে নিয়ে এল।


```