Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

কেরলের রাজ্যপাল আরিফ বিহারে বদলি, মণিপুরে ভাল্লা, মিজোরামে ভিকে সিং, মোদী-শাহের অঙ্কটা কী

আরিফ মহম্মদ খানকে কেরল থেকে সরিয়ে নরেন্দ্র মোদী-অমিত শাহেরা রাজ্যের সিপিএম পরিচালিত সরকারের প্রতি নরম অবস্থান নিল কি না তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

কেরলের রাজ্যপাল আরিফ বিহারে বদলি, মণিপুরে ভাল্লা, মিজোরামে ভিকে সিং, মোদী-শাহের অঙ্কটা কী

আরিফ খান এবং ভিকে সিং

শেষ আপডেট: 25 December 2024 10:12

দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল ব্যুরো: কেরল থেকে বিহারে বদলি করা হল রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে। কেরলে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। অবসরপ্রাপ্ত সেনা প্রধান ভিকে সিং হচ্ছেন মিজোরামের রাজ্যপাল। মিজোরামের রাজ্যপাল হরিবাবু কেম্ভমপতিকে করা হয়েছে ওডিশার রাজ্যপাল। অন্যদিকে, মণিপুরে রাজ্যপাল করে পাঠানো হচ্ছে অপসরপ্রান্ত স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লাকে।

রাজ্যপাল নিয়োগের নয়া পদক্ষেপে জল্পনা রয়েছে আরিফ মহম্মদ খান, ভিকে সিং এবং ভাল্লাকে নিয়ে। জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে ভাল্লাকে রাজ্যপাল করে পাঠানোর সিদ্ধান্ততে শান্তি ফেরানোর প্রচেষ্টা হিসাবেই দেখছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। মণিপুরে জাতিদাঙ্গার শুরু সময় ভাল্লাই ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কয়েক দফা এক্সটেনশন পাওয়া এই আমলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন হিসাবে পরিচিত।

প্রাক্তন সেনা প্রধানকে মিজোরামে পাঠানোর পিছনে পড়শি দেশ মায়ানমার পরিস্থিতির সম্পর্ক আছে বলে মনে করা হচ্ছে। গৃহযুদ্ধে মায়ানমার আর কয়েকমাস পর ভেঙে যেতে পারে বলে খবর। ইতিমধ্যেই মায়ানমারের কয়েক হাজার মানুষ মিজোরামে আশ্রয় নিয়েছেন। ভারত সরকারের আপত্তি অগ্রাহ্য করে মিজো সরকার মায়ানমারের বাসিন্দাদের শরণার্থী  মর্যাদা দিয়ে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে। মায়ানমার ভেঙে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে। তেমন সম্ভাবনা আঁচ করে প্রাক্তন সেনা প্রধানকে সেখানে রাজ্যপাল করে পাঠানো হল যাতে বাস্তব পরিস্থিতি সম্পর্কে তিনি কেন্দ্রকে সঠিক পরামর্শ দিতে পারেন।

আরিফ মহম্মদ খানকে কেরল থেকে সরিয়ে নরেন্দ্র মোদী-অমিত শাহেরা রাজ্যের সিপিএম পরিচালিত সরকারের প্রতি নরম অবস্থান নিল কি না তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। কেরলের সিপিএম সরকারের সঙ্গে আরিফের সম্পর্ক ছিল সংঘাতের। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে অনর্থক হস্তক্ষেপ করার অভিযোগ রয়েছে। এমন ব্যক্তিকে নীতীশ কুমারের রাজ্যে পাঠানোর পিছনে ভোটের অঙ্ক কাজ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

আগামী বছর বিহার বিধানসভার ভোট। সেখানে নীতীশের সঙ্গে বিজেপির জোট সরকার ক্ষমতায় থাকলেও আগামী ভোটে পদ্ম শিবির মুখ্যমন্ত্রী পদ পেতে চায়। বিহারে নীতীশকে প্রায় পনেরো বছর মুখ্যমন্ত্রী পদে সমর্থন জুগিয়ে চলেছে বিজেপি। কিন্তু মহারাষ্ট্রে ‘বিহার মডেল’ অনুসরণ করেন মোদী-অমিত শাহরা। ফলে একনাথ শিণ্ডেকে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে উপমুখ্যমন্ত্রী হতে হয়েছে।

অনেকেই মনে করছেন, মহারাষ্ট্রের সিদ্ধান্তে বিজেপি নীতীশকেও বার্তা দিয়েছে। বিধানসভা ভোটের ঠিক একমাস আগে মোদী-শাহের অত্যন্ত আস্থাভাজন আরিফ মহম্মদকে পাটনায় রাজ্যপাল করে পাঠানোর পিছনে পদ্ম শিবিরের ভোটের অঙ্কই দেখছে রাজনৈতিক মহল। নীতীশের সঙ্গেও তিনি কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মতো পায়ে পা দিয়ে ঝগড়া করেন কি না সেটাই দেখার।


```