Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পহলগাম উত্তাপের মধ্যে ভারতের পরমাণু বোমার রূপকার ‘কালাম’ আসছেন পর্দায়

দেশের সমস্ত স্তরের মানুষের কাছে অন্যতম জনপ্রিয় অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন কালাম।

পহলগাম উত্তাপের মধ্যে ভারতের পরমাণু বোমার রূপকার ‘কালাম’ আসছেন পর্দায়

কালামের চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের তামিল ছবির জনপ্রিয় অভিনেতা ধনুষ।

শেষ আপডেট: 22 May 2025 17:05

দ্য ওয়াল ব্যুরো: একাদশতম রাষ্ট্রপতি, ভারতের মিসাইল ম্যান ডঃ এপিজে আবদুল কালামকে নিয়ে জীবনীচিত্র তৈরি হচ্ছে। কান চলচ্চিত্রোৎসবে আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হয়েছে। দেশের সমস্ত স্তরের মানুষের কাছে অন্যতম জনপ্রিয় অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন কালাম। যাঁকে নয়া ভারতের পরমাণু বোমার রূপকার বলে আজও মাথায় করে রেখেছে দেশ।

পহলগাম পরবর্তী ভারত-পাকিস্তান উত্তেজনার পরিবেশে যখন পরমাণু যুদ্ধের ঝুঁকি দেখা দিয়েছিল, তখন সংঘর্ষ বিরতির আর্জি জানায় পাক সেনাবাহিনী। এখনও ভারত ও পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হয়নি। ঠিক যেমনটি হয়েছিল কারগিল যুদ্ধ চলাকালীন। বিদেশি রক্তচক্ষু উপেক্ষা করে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জমানায় রাজস্থানের পোখরানে সফল পরমাণু বিস্ফোরণ ঘটান আবদুল কালাম।

পরে ভারত সরকার তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেয়। অসামান্য জনপ্রিয়তার কারণে তিনি সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সেই প্রবাদপ্রতিম কালামের চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের তামিল ছবির জনপ্রিয় অভিনেতা ধনুষ। ছবিটি পরিচালনা করছেন তানহাজিদ্য আনসাং ওয়ারিয়র ফেম ও আদিপুরুষ খ্যাত পরিচালক ওম রাউত। ছবির নামকরণ হয়েছে কালাম দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া

প্রয়াত রাষ্ট্রপতি কালামেরই লেখা আত্মজীবনী উইংস অফ ফায়ার অবলম্বনে কাহিনির প্রেক্ষাপট রচনা করা হয়েছে। গ্রন্থের মতো মহাকাশ ও পরমাণু বিজ্ঞানী কালামের শিশুকাল থেকে রাষ্ট্রপতি ভবনে পা রাখার সব গল্প পর্দায় চোখে দেখা যাবে। ছবিটির প্রযোজনা করছেন অভিষেক আগরওয়াল ও ভূষণ কুমার।


```