Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মদকাণ্ডে নাম জড়াল অন্ধ্রের জগনের, সাড়ে তিন হাজার কোটি ঘুষ নেওয়ার অভিযোগে চার্জশিট সিআইডির

সিআইডি অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh CID) প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির (Ex CM Jagan Mohan Reddy) নাম মদকাণ্ডের চার্জশিটে (Liquor Scam) উল্লেখ করেছে। 

মদকাণ্ডে নাম জড়াল অন্ধ্রের জগনের, সাড়ে তিন হাজার কোটি ঘুষ নেওয়ার অভিযোগে চার্জশিট সিআইডির

শেষ আপডেট: 21 July 2025 10:54

দ্য ওয়াল ব্যুরো: মদ কাণ্ডে নাম জড়াল আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সিআইডি অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh CID) প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির (Ex CM Jagan Mohan Reddy) নাম মদকাণ্ডের চার্জশিটে (Liquor Scam) উল্লেখ করেছে। যদিও মূল অভিযোগ অর্থাৎ এফআইআরে জগনের নাম নেই। সিআইডি তদন্তে সাবেক মুখ্যমন্ত্রীর যুক্ত থাকার প্রমাণ পেয়েছে বলে চার্জশিটে উল্লেখ করেছে।

বলা হয়েছে, ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন মুখ্যমন্ত্রী থাকার সময় মদ দুর্নীতিকে যুক্ত ছিলেন। তিনি মোট সাড়ে তিন হাজার কোটি টাকা ঘুষ নিয়েছেন।

মদের লাইসেন্স দেওয়াতে দুর্নীতির অভিযোগে সম্প্রতি ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel, ex CM of Chhattisgarh)  ছেলেকে গ্রেফতার করেছে ইডি। বাঘেলের বিরুদ্ধেও তদন্ত চলমান। গত সপ্তাহেও তাঁর ভিলাইয়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। গত বছর নভেম্বরে অনুষ্ঠিত বিধানসভা ভোটে বাঘেল সরকারের পতন হয়। নির্বাচনের মুখে রাজ্যে মদের লাইসেন্স বিলিতে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে ইডি। তখনই নাম জড়ায় মুখ্যমন্ত্রী বাঘেলের। বলা হয়, কংগ্রেস সরকারের পতনের একাধির কারণের একটি হল মদ কেলেঙ্কারি।

মদের লাইসেন্স বিলিতে অনিয়মের অভিযোগে জেল খাটতে হয় অরবিন্দ কেজরিওয়ালকে। তিনিই প্রথম যিনি মুখ্যমন্ত্রী হিসাবে জেল খেটেছেন। জামিনে মুক্ত হওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেজরিওয়াল। তবে বিধানসভা ভোটে সরকার টেকাতে পারেননি।

অন্ধ্রে ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন টানা দশ বছর ক্ষমতায় ছিলেন। অবিভক্ত অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু বিজেপির সঙ্গে জোট বেঁধে তাঁকে ক্ষমতাচ্যুত করেন। মুখ্যমন্ত্রী হয়ে চন্দ্রবাবু প্রথমেই মদ কেলেঙ্কারি নিয়ে তদন্তের নির্দেশ দেন।


```