Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

জন্মদিনে ১৭০ কিমি দীর্ঘ পদযাত্রা শেষ করলেন অনন্ত, কতটা গর্বিত বাবা মুকেশ অম্বানি?

আজ, জন্মদিনের দিন গুজরাটের জামনগর থেকে দ্বারকাধীশ মন্দির পর্যন্ত এই পদযাত্রা পূর্ণ হল অনন্তের।

জন্মদিনে ১৭০ কিমি দীর্ঘ পদযাত্রা শেষ করলেন অনন্ত, কতটা গর্বিত বাবা মুকেশ অম্বানি?

পদযাত্রায় অনন্ত অম্বানি

শেষ আপডেট: 6 April 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: ১৭০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় (foot walk) সামিল হয়েছিলেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি (Mukesh Ambani) পুত্র অনন্ত অম্বানি (Anant Ambani)। এপ্রিলের ৬ তারিখ অর্থাৎ, আজ, জন্মদিনের (birthday) দিন গুজরাটের (Gujrat) জামনগর থেকে দ্বারকাধীশ মন্দির পর্যন্ত এই পদযাত্রা পূর্ণ হল অনন্তের। যাঁরা তাঁর সঙ্গে এই যাত্রায় সামিল হয়েছিলেন তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি।

এই যাত্রায় দ্বারকাধীশ মন্দিরে রবিবার তাঁর সঙ্গে সামিল হয়েছিলেন তাঁর স্ত্রী রাধিকা মার্চেন্ট (Radhika Marchant) এবং মা নীতা অম্বানিও (Nita Ambani)। স্ত্রী রাধিকার কথায়, গত বছর বিয়ের পরে অনন্তের এই পদযাত্রায় যাওয়ার ইচ্ছে ছিল, অবশেষে এখন সেই ইচ্ছে পূরণ হয়েছে। তিনি বলেন, “এই বছর অনন্ত ৩০ বছরে পা দিল। ওর জন্মদিন যে আমরা এখানে এইভাবে পালন করছি, আমি তার জন্য ভীষণ খুশি।’ অনন্তের পাশাপাশি রাধিকাও পদযাত্রায় সামিল সকলকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, মার্চের ২৯ তারিখে অনন্ত ১৭০ কিমির এই যাত্রা শুরু করেছিলেন। অনন্তের কথায়, ‘এ আমার আধ্যাত্মিক যাত্রা। আমি ভগবানের নাম নিয়ে এই যাত্রা শুরু করেছিলাম, তার নামেই শেষ করব এই যাত্রা। দ্বারকাধীশ দেবের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাতে চাই। যাঁরা এখানে আমাদের সঙ্গে রয়েছেন তাঁদের সকলকে অনেক ধন্যবাদ।’
রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ অম্বানির কী বক্তব্য ছেলের এই পদযাত্রা নিয়ে?

অনন্ত জানান, তিনি যখন বাবাকে জানান তিনি এমন এক আধ্যাত্মিক পদযাত্রা শুরু করার কথা ভাবছেন, বাবা মুকেশ অম্বানি তাঁকে অনেক উৎসাহ দিয়েছিলেন। ‘আমার এই পদযাত্রা নির্বিঘ্নে শেষ করার পেছনে বাবার দেওয়া সাহস আর উৎসাহের কথাই বলতে চাই। তাঁকে আমার অশেষ কৃতজ্ঞতা জানাই।’

 শিল্পপতি মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি ২০২০ সাল থেকেই জিও প্ল্যাটফর্ম লিমিটেডের বোর্ড ডিরেক্টরের পদে রয়েছেন। রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেডে রয়েছেন ২০২২-এর মে থেকে। ২০২১ সালের জুন থেকে রিলায়েন্স নিউ এনার্জি লিমিটেডের এর দায়িত্বভারও সামলে চলেছেন।

গত বছর ১২ জুলাইতে রাধিকা মার্চেন্টের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনন্তের এক বোন এবং ভাই রয়েছে, ইশা এবং আকাশ অম্বানি।


```