Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাজকীয় সাজে অনন্ত-রাধিকা, ইতালির ক্রুজ পার্টির ছবি সামনে এল

চলতি মাসেই দ্বিতীয় প্রি-ওয়েডিং পার্টির আয়োজন করা হয়েছিল ইতালিতে। এটি ছিল ক্রুজ পার্টি। তার ছবি এখন সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। 

রাজকীয় সাজে অনন্ত-রাধিকা, ইতালির ক্রুজ পার্টির ছবি সামনে এল

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট

শেষ আপডেট: 14 June 2024 13:12

দ্য ওয়াল ব্যুরো: জামনগরে প্রথম প্রি-ওয়েডিং সেলেব্রেশন হয়েছিল অনন্ত আম্বানি এবং রাধিকার মার্চেন্টের। ১০০০ জনের বেশি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। দেশের এবং বিদেশের গণ্যমান্য ব্যক্তিদের মতো কারা ছিলেন না তা হিসেব কষে হয়তো বের করতে হবে। এরপর চলতি মাসেই দ্বিতীয় প্রি-ওয়েডিং পার্টির আয়োজন করা হয়েছিল ইতালিতে। এটি ছিল ক্রুজ পার্টি। তার ছবি এখন সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। 

২৯ মে-তে ইতালির সিসিলির রাজধানী পালের্মোর ৩ হাজার বছরের ঐতিহ্যবাহী ক্রুজ বন্দর থেকে ছেড়েছিল বিলাসবহুল জাহাজ। গত ১ জুন উৎসব শেষে তা পৌঁছয় সুইৎজারল্যান্ড। সেই ক্রুজ পার্টির যে ছবি এখন সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে রাজকীয় পোশাকে সেজেছিলেন রাধিকা এবং অনন্ত। অফ সোল্ডার 'তামারা রালফ' ওয়াইট গাউন পরেছিলেন রাধিকা। তার সঙ্গে ছিল সাদা গোলাপ আঁকা একটা লম্বা স্কার্ট। অন্যদিকে অনন্তকে দেখা গেছে কালো রঙের 'বন্ধগালা' জ্যাকেট আর প্যান্ট পরতে। 

আগামী ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ে হবে রাধিকা-অনন্তের। তিনদিন ধরে চলবে মহোৎসব। 'শুভ বিবাহ', 'শুভ আশির্বাদ' এবং 'মঙ্গল উৎসব' এই তিনটি প্রোগ্রাম হবে। 

View this post on Instagram

A post shared by Rhea Kapoor (@rheakapoor)

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রথম প্রি-ওয়েডিং সেলিব্রশনে খরচ হয়েছিল প্রায় ১২০০-১৫০০ কোটি টাকা। দ্বিতীয়টিতে কত খরচ হয়েছে সেই রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। তবে আগের থেকে যে বেশি হবেই তাতে কেউ সন্দেহ করছেন না। আম্বানি পুত্রের বিয়ে ঠিক কেমনভাবে আয়োজন হয়, সেটা দেখার অপেক্ষায় রয়েছে নেটপাড়া।


```