Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অমৃতসরে রবিবার সকালেও বাজল সতর্কতার সাইরেন, রেড অ্যালার্ট জারি হতেই আতঙ্কে বাসিন্দারা

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পরেও শান্ত হয়নি সীমান্ত। অমৃতসর সহ পঞ্জাবের বিস্তীর্ণ এলাকায় এখনও থমথমে পরিস্থিতি। শহরজুড়ে রেড অ্যালার্ট।

অমৃতসরে রবিবার সকালেও বাজল সতর্কতার সাইরেন, রেড অ্যালার্ট জারি হতেই আতঙ্কে বাসিন্দারা

থমথমে অমৃতসর

শেষ আপডেট: 11 May 2025 08:36

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পরেও শান্ত হয়নি সীমান্ত। অমৃতসর সহ পঞ্জাবের বিস্তীর্ণ এলাকায় এখনও থমথমে পরিস্থিতি। শহরজুড়ে রেড অ্যালার্ট। একাধিকবার বেজেছে সাইরেন, নিভে গেছে রাস্তাঘাট ও বাড়ির আলো। প্রশাসনের নির্দেশ, কেউ যেন বাড়ি না ছাড়েন। গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে সীমান্ত পার করে ড্রোন ও মিসাইল পাঠাচ্ছে পাকিস্তান। জম্মু-কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাবে আঘাত হানার চেষ্টা করছে তারা। তবে ভারতের প্রতিরক্ষা বল দৃঢ় হাতে তা প্রতিহত করেছে।

শনিবার বিকেলে ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতি ঘোষণা করলেও, তা ভঙ্গ হতে সময় লাগেনি। সন্ধে গড়াতেই ফের আকাশে লাল আলো। অমৃতসরের আকাশে একের পর এক পাকিস্তানি ড্রোন। হামলার আশঙ্কায় সঙ্গে সঙ্গে জারি হয় সতর্কতা। 

সারা রাত শহর ছিল কার্যত অন্ধকারে। আক্রমণের ভয়ে বন্ধ রাখা হয় বিদ্যুৎ পরিষেবা। প্রতিরক্ষা বাহিনীর নজরে ছিল আকাশপথ, একটাও ড্রোন ঢুকতে দেওয়া হয়নি। তবে ততক্ষণে বাসিন্দাদের মনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

রবিবার সকালে বিদ্যুৎ সরবরাহ ফের শুরু হলেও, জারি রয়েছে রেড অ্যালার্ট। অমৃতসরের জেলাশাসকের তরফে স্পষ্ট বার্তা—“সতর্কতা জারি থাকবে। প্রয়োজনে সাইরেন বাজবে। কেউ যেন বাড়ি থেকে না বের হন, জানালার ধারে না যান। আতঙ্ক নয়, সতর্ক থাকুন।” পরপর হামলার চেষ্টার ফলে সীমান্তবর্তী এলাকায় চূড়ান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ নাগরিকদের বারান্দা বা ছাদে যেতেও বারণ করা হয়েছে।


```