Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আক্রমণের জবাবে কংগ্রেসকে আম্বেদকর নিয়ে তোপ অমিত শাহের

ওরা সংরক্ষণের বিপক্ষে এবং সংবিধানের বিরুদ্ধে।

আক্রমণের জবাবে কংগ্রেসকে আম্বেদকর নিয়ে তোপ অমিত শাহের

এই দলটি হল আম্বেদকর বিরোধী এবং সংবিধান বিরোধী দল।

শেষ আপডেট: 18 December 2024 18:16

দ্য ওয়াল ব্যুরো: আম্বেদকরকে নিয়ে কংগ্রেস, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ তামাম বিরোধী দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তুলোধনা করতে থাকায়, বুধবার বিকেলে তার জবাব দিলেন বিজেপি নেতা শাহ নিজে। তাঁর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সহকর্মীর পাশে দাঁড়িয়ে আক্রমণ করেছিলেন কংগ্রেসকে। তবে এদিন খোদ শাহ দেশের প্রাচীনতম দলকে কাঠগড়ায় চাপিয়ে বলেন, এই দলটি হল আম্বেদকর বিরোধী এবং সংবিধান বিরোধী দল।

দেশের সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের সঙ্গে মনোমালিন্যের কারণে তাঁকে 'ভারতরত্ন' যাতে না দেওয়া যায়, তার জন্য সব ধরনের চেষ্টা করেছিল। এদিন একটি সাংবাদিক সম্মেলন করে শাহ বলেন, গতকাল (মঙ্গলবার) থেকে কংগ্রেস বিকৃত করে আমার বক্তব্যকে তুলে ধরছে। সত্যের অপলাপ করে চলেছে। যার তীব্র নিন্দা করছি আমি।

শাহের অভিযোগ, কংগ্রেস হল বিআর আম্বেদকর বিরোধী। ওরা সংরক্ষণের বিপক্ষে এবং সংবিধানের বিরুদ্ধে। কংগ্রেস বীর সাভারকরকে অপমান করেছে। দেশে জরুরি অবস্থা জারি করে তারা সংবিধানের মূল্যবোধকে ধুলোয় টেনে এনে ফেলেছিল। তিনি আরও বলেন, আম্বেদকরকে যাতে ভারতরত্ন সম্মান না দেওয়া যায়, তার সর্বতো চেষ্টা করে গিয়েছে কংগ্রেস। এমনকী এই দলই আম্বেদকরকে লোকসভা ভোটে জিততে দেয়নি এককালে।

এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এদিন বলেন, আমাদের দাবি অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি আম্বেদকরের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে, তাহলে আজ রাতের মধ্যেই অমিত শাহকে বরখাস্ত করা উচিত তাঁর। অমিত শাহের মন্ত্রিসভায় থাকার কোনও অধিকার নেই।

জবাবে অমিত শাহ বলেন, সংবিধানের ৭৫ বছর পূর্তিতে সংসদে বিস্তর আলোচনা হয়েছে। বিজেপির সব এমপি তাঁদের ভাষণে বুঝিয়ে দিয়েছেন যে, কংগ্রেস পার্টি কীভাবে আম্বেদকরের বিরোধিতা করেছিল একসময়। তিনিও কংগ্রেস সম্পর্কে কী ধারণা পোষণ করতেন। কংগ্রেসই কীভাবে দেশের সাংবিধানিক মৌলিক অধিকারকে হত্যা করেছিল। অথচ, ওরাই সত্যকে বিকৃত করে অপপ্রচার চালিয়ে যায়।


```