Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মণিপুর সংকটের মাঝে অসমে উলফার নরমপন্থীদের সঙ্গে শান্তি চুক্তি কেন্দ্রের

উলফার তরফে হাজির ছিলেন অরবিন্দ রাজখাওয়া ও তাঁর অনুগামীরা। 

মণিপুর সংকটের মাঝে অসমে উলফার নরমপন্থীদের সঙ্গে শান্তি চুক্তি কেন্দ্রের

শেষ আপডেট: 29 December 2023 18:24

দ্য ওয়াল ব্যুরো: অসমের নিষিদ্ধ জঙ্গি সংগঠন উলফা (ইউনাইটেড লিরারেশন ফ্রন্ট অফ অসম)-র আলোচনাপন্থীদের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হল শুক্রবার। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উলফার তরফে হাজির ছিলেন অরবিন্দ রাজখাওয়া ও তাঁর অনুগামীরা। 

কিন্তু শীর্ষ নেতা পরেশ বরুয়া এই আলোচনায় অংশ নেননি। চুক্তির খসড়া তিনি আগেই খারিজ করেছিলেন। ভারত-মায়ানমার সীমান্তের কোনও এক গোপন স্থানে বাস করেন পরেশ। ফলে শুক্রবারের চুক্তির বাস্তবায়ন নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যদিও চুক্তি স্বাক্ষরের পর দু’পক্ষই শান্তি ফিরবে বলে আশা প্রকাশ করেছে। 

মণিপুরে কুকি ও মেইতেইদের মধ্যে জাতিদাঙ্গায় রক্তক্ষয় বন্ধ হলেও দু’পক্ষের মুখ দেখাদেখি বন্ধ। এক পক্ষ আর এক পক্ষের এলাকায় যেতে পারছে না। কুকিরা ইতিমধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল দাবি করেছে। কুকিদের দুটি সংগঠন ইউনাইটেড পিপলস ফোরাম এবং কুকি ন্যাশনাল অর্গানাইজেশন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা চালাচ্ছে। মণিপুরের চলমান সংকটের সময় অসম নিয়ে শান্তি চুক্তি উত্তর-পূর্বের রাজনীতিতে কী প্রতিক্রিয়া তৈরি করে সেটাই দেখার। চুক্তি অনুযায়ী অসমের আদি বাসিন্দাদের জমির অধিকার নিশ্চিত করা হবে। 

১৯৭৯ সালে তৈরি উলফা পৃথক অসমের দাবিতে আন্দোলন শুরু করে। দাবি আদায়ে জঙ্গি কার্যকলাপের আশ্রয় নেয় তারা। উলফার আক্রমণে প্রাণ যায় বহু মানুষের। নয়ের দশকের গোড়ায় এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। 

পাশাপাশি ভারত ও ভুটানের সেনা একই সঙ্গে উলফা জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন অভিযান চালায়। তারপর উলফার একাংশ আত্মসমর্পণ করে। আত্ম সমর্পণের পর চলতে থাকে দাবিদাওয়া নিয়ে আন্দোলন। শুক্রবার যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার জন্য ১২ বছর ধরে দফায় দফায় আলোচনা চলে।


```