Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

এলপিজি গ্যাস নিয়ে সঙ্কটের আবহে ৫ লক্ষ ইন্ডাকশন আনছে সরকার, 'ই-রান্নায়' জোর কেন্দ্রের

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে এলপিজি ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে প্রভাব পড়েছে। তার জেরে বিকল্প হিসেবে ইন্ডাকশনের চাহিদা হঠাৎ বেড়ে যায়। ইতিমধ্যেই ১ লক্ষ ইন্ডাকশন কেনার টেন্ডার দিয়েছে EESL। 

এলপিজি গ্যাস নিয়ে সঙ্কটের আবহে ৫ লক্ষ ইন্ডাকশন আনছে সরকার, 'ই-রান্নায়' জোর কেন্দ্রের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 March 2026 11:57

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে এলপিজি সরবরাহে (LPG Shortage Crisis) অনিশ্চয়তার আবহে ই-রান্নার দিকেই ঝুঁকছে মানুষ। সেই বাড়তি চাহিদা সামাল দিতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনার্জি এফিশিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (EESL)। সরকারি সূত্রে খবর, ধাপে ধাপে প্রায় ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ (Induction Cooktop) কেনার জন্য নতুন টেন্ডার আনতে চলেছে সংস্থা।

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে (Middle East Crisis) এলপিজি ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে প্রভাব পড়েছে। তার জেরে বিকল্প হিসেবে ইন্ডাকশনের চাহিদা হঠাৎ বেড়ে যায়। ইতিমধ্যেই ১ লক্ষ ইন্ডাকশন কেনার টেন্ডার দিয়েছে EESL। পাশাপাশি, ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে ইন্ডাকশন-সামঞ্জস্যপূর্ণ বাসনপত্রের জন্যও টেন্ডার করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বাজারে চাহিদা ‘অভূতপূর্ব’ হারে বেড়েছে। বর্তমান সরবরাহ শেষ হলেই আরও বড় আকারে নতুন টেন্ডার ডাকা হবে।

২০২৩ সালে চালু হওয়া ন্যাশনাল ইলেকট্রিক কুকিং প্রোগ্রাম (NECP)-এর আওতায় ই-রান্না জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে EESL। এই কর্মসূচি কেন্দ্রের ‘Go Electric’ প্রচারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সংস্থার দাবি, ইন্ডাকশন ভিত্তিক রান্না এলপিজির তুলনায় ২০-৩০ শতাংশ পর্যন্ত খরচ কমাতে পারে। একই সঙ্গে নিরাপত্তা বাড়ায় এবং দূষণও কমায়।

বর্তমানে EESL প্রায় ১ লক্ষ ইন্ডাকশন বিভিন্ন রাজ্য সরকার, সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে সরবরাহের প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি, দাম নিয়ন্ত্রণে রাখতে একাধিক দেশীয় প্রস্তুতকারকের সঙ্গে এক বছরের চুক্তিও করেছে সংস্থা।

সব মিলিয়ে, জ্বালানি অনিশ্চয়তার সময়ে ই-রান্নাকে সামনে রেখে বিকল্প ব্যবস্থার দিকেই এগোতে চাইছে কেন্দ্র - যা ভবিষ্যতে দেশের রান্নার অভ্যাসে বড় পরিবর্তন আনতে পারে।

এদিকে, আরব দুনিয়ার যুদ্ধের (Middle East War) আবহে ‘এনার্জি লকডাউন’ (Energy Lockdown) কি হবে? এই নিয়ে এখন ধন্দ। গোটা দেশের মানুষের মনে প্রশ্ন, গ্যাসের জোগান ঠিক মতো রয়েছে কিনা। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে যে, গ্যাসের পর্যাপ্ত জোগান রয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, প্রধানমন্ত্রী জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টার্বাইন ফুয়েল (ATF)-এর কোনও আকাল হবে না।

সবথেকে বড় কথা, আমজনতাকে স্বস্তি দিয়ে নির্মলা সীতারামন জানান, ‘লকডাউন’ নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আশ্বস্ত করেন যে, কোভিডের মতো কোনও লকডাউন জারি করার পরিকল্পনা নেই।


```