
রাজস্থানে হাসপাতালের বাইরে ধাক্কা মারল অ্যাম্বুল্যান্স
শেষ আপডেট: 14 April 2025 19:56
দ্য ওয়াল ব্যুরো: একটা অ্যাম্বুলেন্স (Ambulance) তীব্রগতিতে এসে ধাক্কা মারল হসপিটালের (hospital) ট্রমা সেন্টারের বাইরে। লোকজন ভর্তি ওই জায়গায় কিছু উর্দিধারী পুলিশও ছিলেন। সঙ্গে সঙ্গে সবাই মিলে সামলে নিলেন পরিস্থিতি। অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে এলেন চালকও। এই ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ অফিসার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি (viral video) যোধপুরের (Jodhpur) এমডিএম হাসপাতালের। দেখা যাচ্ছে, ওই অ্যাম্বুলেন্সের গায়ে বড় বড় করে লেখা রাজস্থান (Rajasthan) সরকার।
?????
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 12, 2025
pic.twitter.com/ctpMGQDVyr
বারমেরের বায়তু থেকে ওই অ্যাম্বুলেন্সে গ্রিন করিডর করে নিয়ে আসা হচ্ছিল তিন দুর্ঘটনাগ্রস্ত পুলিশকে। ব্রেক ফেল হওয়ায় সোজা গিয়ে ট্রমা সেন্টারের বাইরে কাচের দেওয়ালে ধাক্কা মারে ওই গাড়ি।
অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ অরবিন্দ বিষ্ণোই, ড্রাইভার দিলীপ, পুলিশ আধিকারিক অনিল ছিলেন ওই অ্যাম্বুলেন্সে। যোধপুর রুরালের অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ ভোপাল সিংহ লাখাওয়াত ট্রমা সেন্টারের সামনে তাঁদের জন্য অপেক্ষা করছিলেন। এই ঘটনায় তিনি আহত হন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অরবিন্দ বিষ্ণোইকে পরে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিলীপ এবং অনিল ওই হাসপাতালেই চিকিৎসাধীন বলে খবর।
পুলিশ সূত্রে খবর, অ্যাম্বুলেন্সে থাকা অরবিন্দ-সহ ওই দু’জন বারমেরে এক তদন্তে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। তাঁদের জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসছিল ওই অ্যাম্বুলেন্স।