Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চলন্ত ট্রেনে প্রসববেদনা, রেল পুলিশের সহযোগিতায় অম্বালা স্টেশনে নিরাপদে জন্ম নিল শিশুকন্যা

প্রসবের পর মা ও নবজাতককে অ্যাম্বুলেন্সে করে অম্বালা ক্যান্ট সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মা ও শিশুর অবস্থা স্থিতিশীল।

চলন্ত ট্রেনে প্রসববেদনা, রেল পুলিশের সহযোগিতায় অম্বালা স্টেশনে নিরাপদে জন্ম নিল শিশুকন্যা

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 4 October 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের মধ্যেই উঠল প্রসব যন্ত্রণা (Labour pain)। হাসপাতাল পর্যন্ত পৌছনোর সময় পেলেন না মা। অম্বালা রেলওয়ে স্টেশনেই (Ambala railway station) ফুটফুটে কন্যাশিশুর জন্ম দিলেন এক মহিলা। রেল পুলিশ ও চিকিৎসকদের তৎপরতায় মা ও নবজাতককে সুস্থভাবে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। জম্মু তাওয়ি থেকে উত্তরপ্রদেশগামী ট্রেনে স্বামীর সঙ্গে সফর করছিলেন ওই মহিলা। গন্তব্য কানপুর। সেই সময় হঠাৎ ওই মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়। ট্রেনটি অম্বালা ক্যান্ট স্টেশনে পৌঁছয়, তখনই রেল পুলিশ ও চিকিৎসকদের সহায়তায় নিরাপদে শিশুর জন্ম দেন ওই মহিলা।

রেল পুলিশের সহকারী উপ-পরিদর্শক (ASI) হংস রাজ অম্বালা ক্যান্ট স্টেশনে ডিউটিতে ছিলেন। ট্রেন স্টেশনে থামলে এক যাত্রী তাঁকে জানান, সাধারণ কামরায় এক মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। সঙ্গে থাকা মহিলা কনস্টেবল জ্যোতিকে নিয়ে তিনি দ্রুত ট্রেনে ওঠেন।

মহিলার অবস্থা গুরুতর হতে থাকায় সঙ্গে সঙ্গে জরুরি নম্বর ১১২-এ ফোন করা হয়। এরপর তাঁকে এবং তাঁর স্বামীকে অম্বালা ক্যান্ট স্টেশনে নামানো হয় এবং মহিলা পুলিশ কর্মীরা পাশে দাঁড়ান।

একজন চিকিৎসকও দ্রুত স্টেশনে পৌঁছান। তাঁর তত্ত্বাবধানে স্টেশনেই শিশুকন্যার জন্ম হয়। পুরো প্রক্রিয়ায় মহিলা পুলিশ কর্মীরাও সহায়তা করেন।

প্রসবের পর মা ও নবজাতককে অ্যাম্বুলেন্সে করে অম্বালা ক্যান্ট সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মা ও শিশুর অবস্থা স্থিতিশীল।


```