Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বন্ধুর বিয়ের মজা বদলে গেল বিষাদে! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অ্যামাজন-কর্মীর

বিবাহিত বন্ধুর পাশে দাঁড়িয়ে তাঁকে উপহার দিচ্ছে যুবক। কিন্তু হঠাৎ করেই সে তাঁর শরীরের ভারসাম্য হারাতে শুরু করে। 

বন্ধুর বিয়ের মজা বদলে গেল বিষাদে! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অ্যামাজন-কর্মীর

ছবি ভিডিও থেকে নেওয়া

শেষ আপডেট: 22 November 2024 13:34

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুর বিয়েতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের। নবদম্পতির সামনে দাঁড়িয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল সে! তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও কোনও লাভ হয়নি। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা দেখে আতঙ্কিত সকলেই। 

অন্ধ্রপ্রদেশের কুরনুলে একটি বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে। ভামসি নামের এক যুবক পেনুমাদা গ্রামে তাঁর বন্ধুর বিয়েতে গেছিল। সেখানেই তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিবাহিত বন্ধুর পাশে দাঁড়িয়ে তাঁকে উপহার দিচ্ছে যুবক। কিন্তু হঠাৎ করেই সে তাঁর শরীরের ভারসাম্য হারাতে শুরু করে। 

যুবকের আশেপাশে তাঁর আরও অনেক বন্ধু ছিল। তাঁরা প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি। কিন্তু যখন সে প্রায় পড়ে যাচ্ছে তখনই তাঁকে ধরে ফেলেন কয়েকজন। কী হয়েছে বুঝতে না পেরে সকলেই হকচকিয়ে যান। তারপর যুবকের কোনও সাড়া-শব্দ না পাওয়ায় দ্রুত তাঁকে কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। 

বেঙ্গালুরুতে অ্যামাজন কোম্পানিতে চাকরি করত ভামসি। তাঁর আগে থেকে কোনও হার্টের সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মনে করা হচ্ছে, অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপের থেকে এই ঘটনা ঘটতে পারে। এমনিতেই কোভিডকালের পর থেকে সাধারণ মানুষের মধ্যে হৃদরোগের সমস্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত কয়েক বছরে এমন ঘটনা বারবার সামনে এসেছে। তাই স্বাভাবিকভাবেই ফের আতঙ্ক সৃষ্টি হয়েছে। 


```