Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Amarnath Yatra: ফের চালু হল অমরনাথ যাত্রা, টানা বৃষ্টির জেরে বন্ধ পহেলগামের রাস্তা

কাশ্মীরে টানা ভারী (Heavy Rain in Kashmir) বৃষ্টির ফলে রাস্তাগুলি বিপজ্জনক হয়ে পড়েছিল। সেই কারণে বুধবার অমরনাথ যাত্রা বালতাল ও পহেলগাম- দুই পথেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

Amarnath Yatra: ফের চালু হল অমরনাথ যাত্রা, টানা বৃষ্টির জেরে বন্ধ পহেলগামের রাস্তা

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 July 2025 15:11

দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টির কারণে একদিনের জন্য স্থগিত রাখতে হয়েছিল অমরনাথ যাত্রা (Amarnath Yatra resumes)। আজ, বৃহস্পতিবার শুধুমাত্র বালতালের পথ দিয়ে পুনরায় যাত্রা শুরু করা হল। তবে তীর্থযাত্রীদের জন্য পহেলগামের রাস্তা বন্ধ করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পহেলগামের (Pahalgam) পথে এখনও যাত্রা শুরু হয়নি কারণ সেখানে জরুরি সংস্কার ও মেরামতির কাজ চলছে।

কাশ্মীরে টানা ভারী (Heavy Rain in Kashmir) বৃষ্টির ফলে রাস্তাগুলি বিপজ্জনক হয়ে পড়েছিল। সেই কারণে বুধবার অমরনাথ যাত্রা বালতাল ও পহেলগাম- দুই পথেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এক প্রশাসনিক আধিকারিক বলেন, 'আজ সকালে বালতাল পথ দিয়ে ফের যাত্রা শুরু হয়েছে। তবে বৃষ্টির জেরে পহেলগামের রাস্তা বন্ধ করা হয়েছে। এখনও কাজ চলছে, ফলে আপাতত কেবল বালতাল দিক দিয়েই যাত্রা চালু থাকবে।' যদিও কবে থেকে সেই রাস্তা চালু হবে, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার জম্মুর ভগবতীনগর ক্যাম্প থেকে বালতাল বা নুনওয়ান বেস ক্যাম্পে কোনও তীর্থযাত্রী কনভয়ে পাঠানো হবে না। আবহাওয়া এবং রাস্তাঘাটের অবস্থা বিচার করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় চার লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথের পবিত্র গুহায় দর্শন করেছেন। গত ৩ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে। যা শেষ হবে আগামী ৯ অগস্ট। 


```