Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ধর্ষকের লালসার শিকার আইসিইউতে ভর্তি থাকা রোগিনীও! শোরগোল রাজস্থানের হাসপাতালে

হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা ২৪ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের হাসপাতালে।

ধর্ষকের লালসার শিকার আইসিইউতে ভর্তি থাকা রোগিনীও! শোরগোল রাজস্থানের হাসপাতালে

শেষ আপডেট: 27 February 2024 17:00

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা ২৪ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের হাসপাতালে।

নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী চিরাগ যাদবকে আটক করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আলওয়ার জেলায়। সেখানে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ২৪ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক নার্সিং সহকারীর বিরুদ্ধে। 

ওই নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, এদিন ভোর ৪টে নাগাদ অভিযুক্ত তাঁকে একটি ইঞ্জেকশন দিয়েছিল সম্ভবত ঘুম পাড়ানোর জন্য। এরপরই অভিযুক্ত তাঁকে ধর্ষণ করে।
স্ত্রীর কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন নির্যাতিতার স্বামী। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট হাসপাতালে শোরগোল পড়ে যায়। পরে পুলিশ এসে অভিযুক্ত নার্সিং সহকারীকে আটক করে থানায় নিয়ে যায়। 

পুলিশ জানিয়েছে, ফুসফুসে সংক্রমণের কারণে ওই মহিলা হাসপাতালে ভর্তি হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নির্যাতিতার অভিযোগের সপক্ষে প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রের খবর। 


```