Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসের দায়িত্বে মহিলারা! নারী দিবসে নয়া উদ্যোগ ভারতীয় রেলের

সেন্ট্রাল রেলওয়ের তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসের দায়িত্বে মহিলারা! নারী দিবসে নয়া উদ্যোগ ভারতীয় রেলের

মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে মহিলা কর্মীরা

শেষ আপডেট: 8 March 2025 14:39

দ্য ওয়াল ব্যুরো: দেশে প্রথমবারের মতো শুধুমাত্র মহিলারাই চালালেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day) নয়া ইতিহাস ভারতীয় রেলের (Indian Railways)। চালক হোন বা টিকিট পরীক্ষক, সহকারী চালক ও ক্যাটারিং স্টাফ সকলেই এদিন মহিলা কর্মী ছিলেন। 

শনিবার সেন্ট্রাল রেলওয়ের (Central Railways) তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে ছবি সামনে আসতেই উপচে পড়ছে প্রশংসা। তবে অনেকেই ভারতীয় রেলকে সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তার গলদের কথাও মনে করিয়েছেন।

এদিন ২২২২৩ মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে শিরদি পর্যন্ত চলাচল করা বন্দে ভারত এক্সপ্রেসে নারীশক্তিকে বন্দনা করতেই এই বিশেষ উদ্যোগ। এই ট্রেনের নম্বর ২২২২৩। শনিবার এই ট্রেনের সমস্ত কর্মীরাই ছিলেন মহিলা। 

সেন্ট্রাল রেলওয়ে এক্স হ্যান্ডলে লিখেছে, ‘ঐতিহাসিক মুহূর্ত! প্রথমবার সম্পূর্ণ মহিলা চালিত বন্দে ভারত এক্সপ্রেস সিএসএমটি স্টেশন থেকে ছেড়েছে। ভারতীয় রেলে মহিলাদের শক্তি, নেতৃত্ব এবং আত্মত্যাগকে উদযাপন করতে পেরে গর্বিত।’ 

পাশাপাশি সেন্ট্রাল রেলের তরফে আরও জানানো হয়েছে, ভারতীয় রেল সব সময় মহিলাদের জন্য নয়া সুযোগ তৈরি করে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবসে এমন উদ্যোগের জন্য আমরা গর্বিত। তবে শুধু প্যাসেঞ্জার নয়, মহিলা পরিচালিত মালবাহী ট্রেনও চালানো হবে।'

এদিকে, শনিবারই নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘নারী দিবসে আমাদের নারীশক্তিকে প্রণাম জানাই। আমাদের সরকার সর্বদা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে এসেছে। আগামীদিনেও করবে। আমাদের পরিকল্পনা এবং কর্মসূচিতেও তার প্রতিফলন ঘটেছে।’

তবে যেখানে রেলওয়ে সেক্টরে মূলত পুরুষ কর্মীদেরই প্রাধান্য অনেকটাই বেশি সেখানে মহিলা পরিচালিত সেমি হাইস্পিড ট্রেন চালিয়ে নারী দিবসে নয়া বার্তা দিল ভারতীয় রেল।


```