Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

হাতির পর রেললাইনে প্রাণ বাঁচল সিংহদের, গুজরাতে ট্রেন থামিয়ে 'হিরো'র ভুমিকায় লোকো পাইলট

বন্যপ্রানী রক্ষায় লোকো পাইলটদের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই।

হাতির পর রেললাইনে প্রাণ বাঁচল সিংহদের, গুজরাতে ট্রেন থামিয়ে 'হিরো'র ভুমিকায় লোকো পাইলট

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 15 December 2024 18:50

দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগেই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল হাতির পাল। ওড়িশার সুন্দরগড়ের রৌরকেল্লা জঙ্গল দিয়ে যাওয়ার সময় রেললাইনে এসে পড়ে তারা। পরে লোকো পাইলটের অসামান্য দক্ষতায় প্রাণ বাঁচে হাতির দলের। ফের একই কাণ্ড ঘটল গুজারাতের ভাবনগরে। তবে এবার হাতি নয়, সিংহ। জানা গেছে আট সিংহের প্রাণ বাঁচিয়েছেন ট্রেনের লোকো পাইলটরা।

ভারতীয় রেলের সুরক্ষা ব্যবস্থা-সহ নানা বিষয় নিয়ে যাত্রীদের অভিযোগ নিত্যদিনের। তবে বন্যপ্রানী রক্ষায় লোকো পাইলটদের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই। জানা গেছে, গত আট দিনে গুজরাতে মোট আট সিংহের প্রাণ বাচিয়েছেন একটি যাত্রীবাহী ও একটি পণ্যবাহী ট্রেনের লোকো পাইলটরা। 

রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, সঠিক সময় ব্রেক কষার কারণেই পরিস্থিতি সামাল দেওয়া গেছে। তিনি আরও জানান, চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত পশ্চিম রেলওয়ের ভাবনগর বিভাগের লোকো পাইলট এবং বন বিভাগের ট্র্যাকারের সাহায্যে ১০৪টি সিংহকে রক্ষা করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার হাপা থেকে পিপাভাভ বন্দরগামী একটি মালবাহী ট্রেন আসছিল। চালক ধবলভাই পি সে সময় রাজুলা শহরের কাছে পাঁচটি সিংহকে রেল লাইন পেরতে দেখেন। এরপর সঠিক সময় তিনি ব্রেক কষেন এবং পরে তারা চলে যেতে তবেই গাড়ি ছাড়া হয়।

একইভাবে শুক্রবার লোকো পাইলট সুনীল পণ্ডিত একটি যাত্রীবাহী ট্রেন চালাচ্ছিলেন। তিনিও দুটি সিংহ শাবককে লাইন অতিক্রম করতে দেখেন এবং ব্রেক কষে তাদের প্রাণে বাঁচান। 

অন্যদিকে গত ১০ ডিসেম্বর ওড়িশার সুন্দরগড়ের রৌরকেলা জঙ্গল দিয়ে যাওয়ার সময় দুটি পূর্ণবয়স্ক হাতি ও একটি হাতির ছানা ওই জঙ্গলের রেললাইনের দিকে এগোচ্ছিল। সে সময়েই আসছিল ট্রেন। কিন্তু সঠিক সময়ে এআই-চালিত ক্যামেরা পরিস্থিতি নজরদারি করে সতর্ক করে দেন লোকো পাইলটকে। ফলে আগেভাগেই ট্রেন থামিয়ে দেওয়া সম্ভব হয়।

১২ ফুট উঁচু টাওয়ারের উপর স্থাপিত উচ্চ রেজোলিউশনের এই এআই ক্যামেরাগুলি এখনও পর্যন্ত ডজনেরও বেশি হাতির প্রাণ রক্ষা করেছে। এই ব্যবস্থা হাতি-ট্রেন সংঘর্ষ এড়াতে বেশ কার্যকর বলেই প্রমাণিত হয়েছে।

তবে বন্যপ্রান বাঁচাতে এমন উদ্যোগের প্রশংসায় ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। লোকো পাইলটদের পাশাপাশি বন দফতরের তরফে উঁচু জাল দিয়ে সিংহদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবুও লাইনে তাদের লাইনে চলে আসার ঘটনা আটকানো যাচ্ছে না।


```