Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আচমকা গায়েব আল-ফালাহয়ের ১০ সদস্য! দিল্লি বিস্ফোরণে যোগ থাকতে পারে, সন্দেহ গোয়েন্দাদের

গোয়েন্দা সূত্রে খবর, কয়েক দিন ধরেই তাঁদের মোবাইল ফোনও বন্ধ (Al Falah University missing)।

আচমকা গায়েব আল-ফালাহয়ের ১০ সদস্য! দিল্লি বিস্ফোরণে যোগ থাকতে পারে, সন্দেহ গোয়েন্দাদের

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 19 November 2025 18:56

দ্য ওয়াল ব্যুরো: রাজধানীর বিস্ফোরণ সংক্রান্ত (Red Fort blast) একের পর নতুন তথ্য উদ্বেগ বাড়াচ্ছে তদন্তকারীদের। হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়টিকে (Al Falah University) ইতিমধ্যেই রেড ফোর্ট বিস্ফোরণের সম্ভাব্য কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করেছে নিরাপত্তা বাহিনী। এবার প্রকাশ্যে এল নতুন এক তথ্য। জানা গিয়েছে - অন্তত ১০ জন, যাঁদের মধ্যে তিনজন কাশ্মীরি, রহস্যজনকভাবে নিখোঁজ (Al Falah University missing)।

জম্মু-কাশ্মীর পুলিশ ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানের পরই নিখোঁজ দশজনের বিষয়টি সামনে আসে। গোয়েন্দা সূত্রে খবর, কয়েক দিন ধরেই তাঁদের মোবাইল ফোন বন্ধ।

তদন্তকারীরা মনে করছেন, এই ব্যক্তিরা হয়তো সেই ‘টেরর ডাক্তার’ মডিউলের সদস্য, যারা অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল-অয়েল দিয়ে একটি হুন্ডাই i20 গাড়িকেই বোমা বানিয়ে ১৬-এর শতকের মুঘল দুর্গের সামনে বিস্ফোরণ ঘটায়।

এদিকে সরকারি সূত্র বলছে, পাকিস্তানভিত্তিক জইশ-ই-মহম্মদই (JeM) এই হামলার মূল পরিকল্পনাকারী। আরও ফিদায়েঁ বা আত্মঘাতী হামলার জন্য সংগঠনটির তরফে পাক মুদ্রায় ২০ হাজার টাকা করে ‘দান’-এর আবেদন জানানো হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা চলছে বলেও তদন্তকারীরা নিশ্চিত। এর মধ্যে রয়েছে পাকিস্তানের একটি অ্যাপ - SadaPay। সূত্রের দাবি, জইশ হয়তো একটি মহিলা-নেতৃত্বাধীন হামলারও পরিকল্পনা করছে।

জইশ-ই-মহম্মদের ইতিমধ্যেই একটি মহিলা উইং রয়েছে। সংগঠনের মাথা মাসুদ আজহার-এর বোন সাদিয়া এই ইউনিটের নেতৃত্বে ছিল। পহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের বাহাওয়ালপুরে জইশ শিবির ধ্বংস হওয়ার পরই এই মহিলা শাখা গড়ে ওঠে।

রেড ফোর্ট বিস্ফোরণের অন্যতম সন্দেহভাজন ডাঃ শাহিনা সঈদ, যাঁর কোড নাম ছিল ‘ম্যাডাম সার্জন’, এই ইউনিট জামাত উল-মুমিনাতের সদস্য বলেই গোয়েন্দাদের ধারণা। তাঁকে হামলার অর্থ জোগানের মূল দায়িত্বে রাখা হয়েছিল বলে সন্দেহ।

এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৫ জনের। দিল্লির ইতিহাসে এটিই প্রথম VBIED— অর্থাৎ Vehicular-Borne Improvised Explosive Device— হামলা। তদন্তে যুক্ত একাধিক আধিকারিক জানিয়েছেন, পুরো মডিউলটি চালাচ্ছিল জইশ-ই-মহম্মদ।

হুন্ডাই i20 গাড়িটি চালাচ্ছিলেন ডাঃ উমার মহম্মদ। বিস্ফোরণের সময় তিনিও মারা যান। এর বাইরে আল-ফালাহ মেডিক্যাল কলেজের তিন ডাক্তারসহ মোট ৯ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এনআইএ ও দিল্লি পুলিশ স্পেশ্যাল সেল।

তদন্তের মাঝেই গ্রেফতার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জওয়াদ আহমেদ সিদ্দিকিও। তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হেফাজতে নিয়েছে সন্ত্রাসে টাকা জুগিয়ে চলা সংক্রান্ত মানিলন্ডারিং বা আর্থিক তছরূপের মামলায়।

রেড ফোর্ট বিস্ফোরণের পর একের পর এক নতুন তথ্য উঠে আসায় উদ্বেগ বাড়ছে গোয়েন্দা মহলে। আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের এই নিখোঁজ দশজনের খোঁজ মিললে হয়তো হামলার সম্পূর্ণ ব্লুপ্রিন্ট আরও স্পষ্ট হবে।


```