Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মোদীর জন্মদিনে ৪০০০ কেজির নিরামিষ খানা বিলি করবে আজমির শরিফ দরগা

জ্বলে উঠবে সাড়ে ৫০০ বছরের ঐতিহ্যশালী বিশালাকার ডেগ

মোদীর জন্মদিনে ৪০০০ কেজির নিরামিষ খানা বিলি করবে আজমির শরিফ দরগা

বিজেপি তো বটেই আজমির শরিফ দরগাও মোদীর আগামী ১৭ সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে বিশালাকারের লঙ্গরের আয়োজন করতে চলেছে।

শেষ আপডেট: 12 September 2024 15:26

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪-তম জন্মদিন মহা ধুমধাম করে পালিত হবে। বিজেপি তো বটেই আজমির শরিফ দরগাও মোদীর আগামী ১৭ সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে বিশালাকারের লঙ্গরের আয়োজন করতে চলেছে। সেখানে নিরামিষাশী প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় ৪০০০ কেজির শাকাহারী ভোজনের ব্যবস্থা করা হবে।

দরগা কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন এবং 'সেবা পাখওয়াড়া'র সংযোগ একই দিনে পড়ায় আজমির শরিফের বিশ্ববিখ্যাত বিশালাকার শাহি ডেগ ফের একবার ব্যবহার করা হবে। এই বিশালাকার ডেগে একসঙ্গে ৪০০০ কেজির নিরামিষ খাবার তৈরি করে বিলি করা হবে। এই ডেগে খাবার রেঁধে লঙ্গর খোলার রীতি চলে আসছে ৫৫০ বছর ধরে।

গদ্দি নাশিন-দরগা আজমির শরিফ, সৈয়দ আফশান চিস্তি বলেন, কেবলমাত্র নিরামিষ ভোজন দেওয়া হবে ভক্ত ও দর্শনার্থীদের। প্রধানমন্ত্রী জন্মদিনে বিভিন্ন ধর্মীয় স্থানে অনেক কর্মসূচি পালিত হয়। আমরা এবার ৪ হাজার কেজি শাকাহারী ভোজন বিলি করার সিদ্ধান্ত নিয়েছি। যা মূলত পোলাওয়ের মতো একটা খাবার হবে। বিশুদ্ধ ঘি মাখা ভাতে নানান শুকনো ফল দিয়ে তৈরি হবে।

তিনি আরও জানান, আমরা ওইদিন মোদীর জন্য বিশেষ নামাজের আয়োজন করেছি। গোটা ব্যবস্থার আয়োজনে থাকছে ইন্ডিয়ান মাইনোরিটি ফাউন্ডেশন এবং চিস্তি ফাউন্ডেশন অফ আজমির শরিফ। রাত সাড়ে ১০টার সময় ডেগে আগুন জ্বালানো হবে। হজরত খাজা মইনুদ্দিন চিস্তির দরগার ভিতরেই ওই লঙ্গরখানাটি রয়েছে। তারপর বিশ্বশান্তি, ঐক্য, সমৃদ্ধি ও প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনায় বিশেষ নামাজ পাঠ হবে। 


```