Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'ভোট না দিলে আমিও টাকা দেব না', প্রচারে গিয়ে ভোটারদের সরাসরি হুঁশিয়ারি অজিত পাওয়ারের

মালেগাঁও পুরসভা নির্বাচনের প্রচারে দাঁড়িয়ে ভোটারদের উদ্দেশে ‘ভোট না দিলে টাকা দেব না’ মন্তব্য করেই বিতর্কে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

'ভোট না দিলে আমিও টাকা দেব না', প্রচারে গিয়ে ভোটারদের সরাসরি হুঁশিয়ারি অজিত পাওয়ারের

অজিত পাওয়ার

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 November 2025 07:55

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রাজনীতিতে (Indian Politics) অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ পুরোনো হলেও, প্রচার মঞ্চে দাঁড়িয়ে সরাসরি 'ফান্ডে'র (Fund) উল্লেখ করে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar') মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। আগামী ২ ডিসেম্বরের মালেগাঁও পুরসভা নির্বাচনকে (Malegaon Municipal Election) কেন্দ্র করে মহারাষ্ট্রে এই ঘটনা ঘটেছে।

মালেগাঁও পুরসভা নির্বাচনের প্রচারে গিয়ে অজিত পাওয়ার ভোটারদের উদ্দেশে বলেন, "আপনারা ভোট না দিলে আমিও টাকা দেব না। আপনাদের কাছে ভোট আছে, আর আমার কাছে ফান্ড (টাকা)।"

তিনি আরও প্রতিশ্রুতি দেন, "আপনারা যদি আমাদের সব প্রার্থীকে জেতান, ফান্ডের কোনো অভাব হবে না। যা প্রতিশ্রুতি দিচ্ছি সব করে দেব।" অজিত পাওয়ারের দল এনসিপি (NCP) এই নির্বাচনে বিজেপির (BJP) সঙ্গে জোট বেঁধে ১৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

অজিত পাওয়ারের এই মন্তব্য সামনে আসতেই জাতীয় রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে। শিবসেনা (উদ্ধব) নেতা আম্বাদাস দানভে সরাসরি অভিযোগ করেছেন যে, অজিত পাওয়ার ভোটারদের হুমকি (Threat) দিচ্ছেন।

আম্বাদাস দানভে বলেন, "সাধারণ মানুষের করের টাকায় ফান্ড তৈরি হয়। এটা অজিত পাওয়ারের নিজস্ব সম্পত্তি (Personal Property) নয়।" তিনি নির্বাচন কমিশন (Election Commission) কেন চুপ রয়েছে, সেই প্রশ্নও তোলেন।

যদিও এই ঘটনাটি ভোট কেনার বিতর্কের জন্ম দিয়েছে, এর আগে মহারাষ্ট্রের জোট রাজনীতিতে অন্যরকম অস্থিরতা দেখা গিয়েছিল। বৃহস্পতিবারই শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) বিজেপির বিরুদ্ধে জোট ধর্ম না মেনে বিধায়ক ভাঙানোর চেষ্টার অভিযোগ তুলেছিল। এই নিয়ে একনাথ শিন্ডে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে অভিযোগও জানান এবং মন্ত্রিসভার বৈঠকও বয়কট করেছিলেন।


```