
শেষ আপডেট: 21 February 2024 15:12
দ্য ওয়াল ব্যুরো: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় মিলছে চাকরির সুযোগ। জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করতে চলেছে সংস্থা। ইতিমধ্যেই এই নিয়ে একটি নোটিফিকেশন তাদের অনলাইন সাইটে প্রকাশিত হয়েছে। মোট ৪৯০ টি শূন্যপদ রয়েছে। সারা ভারত জুড়ে বিভিন্ন শাখায় নিয়োগ হবে বলে জানা গেছে। আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ২ এপ্রিল থেকে এবং আবেদনপত্র জমা দেওয়া যাবে ১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আরও জানতে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।
কারা আবেদন জমা দিতে পারবেন
এই আবেদন জমা দিতে পারবেন যারা গেট ২০২৪ (Gate 2024) পরীক্ষা দিয়েছেন এবং যাদের করেসপন্ডিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে অথবা যারা এমসিএ (MCA) করেছেন তাঁরা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন জমা করতে পারবেন।
কোথায় শূন্যপদ কত
জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার) - ৩
জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-ইলেকট্রিকাল) - ১০৬
জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-সিভিল) - ৯০
জুনিয়র এক্সিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি) - ১৩
জুনিয়র এক্সিকিউটিভ (ইলেক্ট্রনিক্স) - ২৭৮
বয়সসীমা
জেনারেল ক্যাটাগরির যে সকল প্রার্থী এই চাকরির জন্য আবেদন করবেন তাদের সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ২৭ বছর। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি অন্তর্ভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে রয়েছে ৫ বছরের ছাড় অর্থাৎ তাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
অ্যাপ্লিকেশন ফি
জেনারেল ক্যাটাগরির আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে তফসিলি ও মহিলা আবেদনকারী, বিশেষভাবে সক্ষম, শিক্ষানবিশ (যারা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার এক বছরের অ্যাপ্রেন্টিনশিপ ট্রেনিং সম্পন্ন করেছে) আবেদনকারীদের ক্ষেত্রে আবেদনের জন্য কোনও ফি লাগবে না।