বিমানটি সোমবার মাঝরাতে নির্ধারিত সময় অনুযায়ী রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে। এরপর টেক অফের প্রস্তুতির মধ্যেই বিমানের বাম দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে।

ফের যান্ত্রিক গোলযোগ
শেষ আপডেট: 17 June 2025 07:27
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) মাঝরাতে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে গেল এয়ার ইন্ডিয়ার (Air India) একটি আন্তর্জাতিক উড়ান। সান ফ্রান্সিসকো (San Fransisco) থেকে মুম্বইগামী (Mumbai) ওই বিমান (AI180), কলকাতা হয়ে যাওয়ার পথে এক ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। নিরাপত্তার কথা মাথায় রেখে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।

বিমানটি সোমবার মাঝরাতে নির্ধারিত সময় অনুযায়ী রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে। এরপর টেক অফের প্রস্তুতির মধ্যেই বিমানের বাম দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। দীর্ঘক্ষণ পরীক্ষা-নিরীক্ষার পরও সমস্যা মেটানো যায়নি। অবশেষে ভোরবেলা বিমানে ঘোষণা করা হয় যাত্রীদের নামিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প বিমানে বাকি যাত্রীদের সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বই পৌঁছনোর কথা।
VIDEO | Kolkata: An Air India flight from San Francisco to Mumbai via Kolkata suffered a technical snag in one of its engines, requiring passengers to be deplaned during a scheduled halt at the city airport early on Tuesday.
Flight AI180 arrived on time at the city airport at… pic.twitter.com/0MSUiiwPdZ— Press Trust of India (@PTI_News) June 17, 2025
এয়ার ইন্ডিয়ার সানফ্রান্সিসকো- মুম্বই ভায়া কলকাতা বিমানটি বোয়িং ৭৭৭- ২০০ এলআর টুইন ইঞ্জিন জেট (BOEING 777-200LR (twin-jet) (B77L)। বিমানের ক্যাপ্টেন যাত্রীদের জানান, "ফ্লাইট সেফটির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বিমানে থাকা যাত্রীদের নিরাপদে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। পরে বিকল্প ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পাঠানোর চেষ্টা চলছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে এখনও এই ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।