Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখে মদের গন্ধ! উড়ানের আগেই কানাডায় আটক এয়ার ইন্ডিয়ার পাইলট, কী বলল কর্তৃপক্ষ

এয়ার ইন্ডিয়া অবশ্য তাদের বিবৃতিতে সরাসরি মদ্যপানের অভিযোগ স্বীকার করেনি। বিমান সংস্থার দাবি, কানাডার কর্তৃপক্ষ পাইলটের ‘ডিউটির উপযুক্ততা’ নিয়ে প্রশ্ন তোলে। সেই কারণেই তাঁকে উড়ান থেকে নামিয়ে নেওয়া হয়।

 

মুখে মদের গন্ধ! উড়ানের আগেই কানাডায় আটক এয়ার ইন্ডিয়ার পাইলট, কী বলল কর্তৃপক্ষ

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 January 2026 16:47

দ্য ওয়াল ব্যুরো: মদ (Alcohol) খেয়ে বিমান ওড়াতে যাচ্ছিলেন! ঠিক সময়ে ধরা পড়ায় হয়তো প্রাণে বাঁচলেন বহু যাত্রী। এয়ার ইন্ডিয়ার এক পাইলটের আচরণ নিয়ে এখন আলোচনা তুঙ্গে। ঘটনাটি ঘটেছে কানাডার ভ্যানকুভারে (Canada, Vancouver)।

এয়ার ইন্ডিয়ার (Air India) ওই পাইলটের বিরুদ্ধে অভিযোগ, উড়ানের কিছু ঘণ্টা আগেই তিনি মদ (Alcohol) খেয়েছিলেন। তাঁর মুখ থেকে মদের গন্ধ পাওয়ার পর তাঁকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্রের খবর, ভ্যানকুভার বিমানবন্দরের (Vancouver Airport) ডিউটি-ফ্রি দোকানে পাইলটের আচরণ নিয়ে প্রথম সন্দেহ তৈরি হয়। দোকানের এক কর্মী কানাডার কর্তৃপক্ষকে জানান, ওই পাইলট হয় মদ কিনছিলেন, নয়তো তাঁর মুখে মদের গন্ধ স্পষ্ট ছিল। এরপর কর্তৃপক্ষ তাঁকে ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় বসায়। রিপোর্ট সন্তোষজনক না হওয়ায় পাইলটকে আটক করা হয় বলে দাবি।

এয়ার ইন্ডিয়া (Air India) অবশ্য তাদের বিবৃতিতে সরাসরি মদ্যপানের অভিযোগ স্বীকার করেনি। বিমান সংস্থার দাবি, কানাডার কর্তৃপক্ষ পাইলটের ‘ডিউটির উপযুক্ততা’ নিয়ে প্রশ্ন তোলে। সেই কারণেই তাঁকে উড়ান থেকে নামিয়ে নেওয়া হয়।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, “২৩ ডিসেম্বর ভ্যানকুভার থেকে দিল্লিগামী AI186 ফ্লাইটে শেষ মুহূর্তে দেরি হয়, কারণ ককপিট ক্রুর এক সদস্যকে উড়ানের আগে নামিয়ে দেওয়া হয়। কানাডার কর্তৃপক্ষ পাইলটের ফিটনেস ফর ডিউটি নিয়ে উদ্বেগ জানায়। নিরাপত্তা বিধি মেনে বিকল্প পাইলটকে দায়িত্ব দেওয়া হয়, যার ফলে উড়ান কিছুটা দেরিতে ছাড়ে।”

বিমান সংস্থা আরও জানায়, তদন্ত চলাকালীন ওই পাইলটকে সব ধরনের বিমান ওড়ানোর দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে। এই সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, “এয়ার ইন্ডিয়া যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছি। নিয়মভঙ্গ প্রমাণিত হলে সংস্থার নীতি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।”

এই ঘটনার মধ্যেই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে আরও একটি ঘটনায় কড়া অবস্থান নিয়েছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা DGCA। দিল্লি-টোকিও রুটে একাধিক উড়ান চালানোর সময় গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে এয়ার ইন্ডিয়ার ককপিট ক্রুদের শোকজ নোটিস পাঠানো হয়েছে। দুই সপ্তাহের মধ্যে পাইলটদের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

পরপর এমন ঘটনায় আন্তর্জাতিক উড়ানে নিরাপত্তা ও পাইলটদের ডিউটি-ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


```