Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

টিকিট থাকলেও পাইলটকে দেওয়া হয়েছে সিট, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যাত্রীর

বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়।

টিকিট থাকলেও পাইলটকে দেওয়া হয়েছে সিট, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যাত্রীর

ফাইল ছবি

শেষ আপডেট: 16 January 2025 14:23

দ্য ওয়াল ব্যুরো: বিজনেস ক্লাসের টিকিট থাকলেও জোর করে ইকোনমি ক্লাসে যেতে বাধ্য করা হয়েছে। সঙ্গে চার বছরের বাচ্চা থাকলেও তাকে রেয়াত করা হয়নি। উল্টে একজন ক্রু মেম্বারকে (পাইলট) তাঁর জন্য নির্দিষ্ট করা আসন দিয়ে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া উড়ান সংস্থার বিরুদ্ধে ফের বড়সড় অভিযোগ আনলেন এক যাত্রী। 

নীলেশ বনশল নামে ওই যাত্রীর অভিযোগ, দিল্লি বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে ৯০ মিনিটেরো বেশি সময় অপেক্ষা করানো হয়। সঙ্গে চার বছরের বাচ্চা থাকলেও কোনওরকম সহানুভূতি দেখায়নি উড়ান সংস্থাটি। উল্টে তাঁর নামে বুকিং করা বিজনেস ক্লাসের আসন একজন পাইলটকে দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

অভিযোগকারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “লজ্জাজনক! এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর AI-২০৫৫ আমাকে বিজনেস থেকে ইকোনমি ক্লাসে নামিয়ে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় আমার ও পরিবারের জন্য বুক করা আসনে এয়ার ইন্ডিয়া নিজেদের ক্রু মেম্বারদের বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। বারবার বলার পরেও কোনও কথা শোনা হয়নি। উল্টে আমাদের ভুল তথ্য দিয়ে হেনস্থা করা হয়েছে।”

View on Threads

পোস্টটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। একজন লেখেন, ‘যিনি আগে থেকে আসনের জন্য টাকা দিয়েছেন, তাঁর সঙ্গে এমন আচরণ মানা যায় না। আসন বদলের জন্য সংস্থাকে টিকিটের টাকা ফেরত দিতে হবে এবং অন্য কিছু উপহার দিয়ে পুরস্কৃত করতে হবে।’

আরেকজন এয়ার ইন্ডিয়ার পাশেই দাঁড়িয়েছেন। তিনি লেখেন, ‘আমি একেবারেই বলছি না আপনার সঙ্গে যা ঘটেছে তা ঠিক। কিন্তু প্রত্যেক সংস্থার উচিত পাইলট ও ক্রু মেম্বারদের গুরুত্ব দেওয়া।’

অভিযোগকারী পাইলট ও ক্রু মেম্বারদের অগ্রাধিকারের বিষয়টি সমর্থন করলেও আচমকা কেন তাঁকে এতক্ষন বাচ্চা নিয়ে অপেক্ষা করানো হল তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। 

বেসরকারি হওয়ার পর এয়ার ইন্ডিয়ার পরিষেবা যে দিন দিন আরও খারাপ হচ্ছে তা নিয়ে অভিযোগ উঠছেই। দীর্ঘ দিন লাভের মুখ না দেখা এয়ার ইন্ডিয়াকে ২০২২ সালের জানুয়ারি মাসে টাটা গ্রুপ কিনে নেয়। তারপরও খারাপ সময় যেন পিছু ছাড়ছে না উড়ান সংস্থার।


```