Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিমানের ছাদ ফুঁড়ে ঝরঝরিয়ে জল পড়ছে! ভিডিওয় হতবাক নেট-দুনিয়া, এয়ার ইন্ডিয়া বলল...

জল পড়ার কারণে বাধ্য হয়ে বিমানের বাঁদিকের আসনে বসা সমস্ত যাত্রীকে উঠিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা দেখে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন নেটিজেনরা।

বিমানের ছাদ ফুঁড়ে ঝরঝরিয়ে জল পড়ছে! ভিডিওয় হতবাক নেট-দুনিয়া, এয়ার ইন্ডিয়া বলল...

শেষ আপডেট: 30 November 2023 22:18

দ্য ওয়াল ব্যুরো: কখনও আসনের ওপর কুশন নেই, তো কখনও ঝরঝর করে জল পড়ছে ছাদ ফুঁড়ে! এয়ার ইন্ডিয়ার বিমানের এমনই শোচনীয় অবস্থা সামনে এসেছে গত কয়েক দিনে। বৃহস্পতিবার সকাল থেকেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তাতে দেখা যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ভেতর ওভারহেড বিন থেকে ঝর ঝর করে জল পড়ছে ভিতরে। সেই ঘটনা নিয়ে বিশাল হইচই হয়। প্রবল সমালোচনার মুখে পড়ে শেষমেষ বিবৃতি দিয়ে কৈফিয়ত দিল ভারতীয় বিমান সংস্থাটি। এমন অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে তারা। 

ভাইরাল ভিডিও যে বিমানটি দেখা গিয়েছিল সেটি গত ২৪ নভেম্বর গাতউইক থেকে অমৃতসর যাচ্ছিল বলে জানা গেছে। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, বিমানের ভিতর যাত্রীরা বসে রয়েছেন। প্লেনের বাঁদিকের আসনের মাথার উপরের লাগেজ রাখার জায়গা থেকে ঝর ঝর করে জল পড়ে ভাসিয়ে দিচ্ছে গোটা বিমান। বাধ্য হয়ে বাঁদিকের আসনে বসা সমস্ত যাত্রীকে উঠিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা দেখে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন নেটিজেনরা। এয়ার ইন্ডিয়ার যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। তারপরেই সংস্থার তরফে বিবৃতি দেওয়া হল।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এআই১৬৯ বিমানে গত ২৪ নভেম্বর এই ঘটনা ঘটেছিল। যান্ত্রিক ত্রুটির কারণে কেবিনের ভিতর বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হচ্ছিল, সেই কারণেই এমন ঘটনা ঘটছিল। আরও জানানো হয়েছে, ওই দিকের আসনে যে সমস্ত যাত্রীরা বসেছিলেন, তাঁদের সঙ্গে সঙ্গেই অন্য ফাঁকা আসনে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।

"অতিথিরা যাতে স্বস্তিতে বসতে পারেন, তার জন্য কেবিন ক্রুরা সমস্ত রকম চেষ্টা করেছেন। যাত্রীদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দের জন্য সমস্ত রকম ব্যবস্থা করতে বদ্ধপরিকর এয়ার ইন্ডিয়া। এই অনভিপ্রেত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি," বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

দেখে নিন সেই ভাইরাল ভিডিও:


```