Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গুজরাতে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে মৃত্যু এক পাইলটের, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক

অন্য পাইলটকে প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ কিছু সময় পর তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গুজরাতে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে মৃত্যু এক পাইলটের, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক

ফাইল ছবি

শেষ আপডেট: 3 April 2025 10:38

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে (Gujarat) বড়সড় বিপত্তি। আবার যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা (Jet Crash)। বায়ুসেনার একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক পাইলটের (Pilot Death)। বিমানে থাকা ওপর পাইলট গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলকে অবগত করেছে ভারতীয় বায়ুসেনাও। 

বুধবার রাতে গুজরাতের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগর এলাকায় বায়ুসেনার জাগুয়ার বিমান ভেঙে পড়ে। ঘটনাস্থলেই এক পাইলটের মৃত্যু হয়েছিল বলে খবর। তবে অন্য পাইলটকে প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ কিছু সময় পর তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোশ্যাল মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পর দাউদাউ করছে জ্বলছে বিমানের অংশগুলি। 

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, টুইন-সিটার জাগুয়ার বিমানটি নিয়ে নিয়মমাফিক প্রশিক্ষণ চালাচ্ছিলেন দুই পাইলট। কোনও রকম যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে গেছে। বিমানটি ভেঙে পড়ার আগে পাইলটরা কোনওক্রমে নিজেদের ইনজেক্ট অর্থাৎ বিমান থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেও সফল হননি। ভেঙে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন এবং এরপরই দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠতে দেখেন। আদতে কী কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে ভারতীয় বায়ুসেনা। 


```