Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

বিকৃত যৌনতায় বাধ্য করেন উইং কম্যান্ডার! এবার বিস্ফোরক অভিযোগ তুললেন বায়ুসেনার তরুণী অফিসার

গত দুবছর ধরে তাঁকে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করেছেন ওই উইং কম্যান্ডার।

বিকৃত যৌনতায় বাধ্য করেন উইং কম্যান্ডার! এবার বিস্ফোরক অভিযোগ তুললেন বায়ুসেনার তরুণী অফিসার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 September 2024 17:46

দ্য ওয়াল ব্যুরো: এবার ধর্ষণের অভিযোগ উঠল ভারতীয় বায়ুসেনাতেও। এক মহিলা পাইলট এই অভিযোগ এনেছেন সিনিয়র এক উইং কম্যান্ডারের বিরুদ্ধে। দুজন অফিসারেরই জম্মু-কাশ্মীরের শ্রীনগরে পোস্টিং। এই ঘটনায় ইতিমধ্যেই বদগাম থানায় এফআইআর দায়ের করেছেন ওই মহিলা অফিসার। এদিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনাও। 

অভিযোগকারিণীর দাবি, গত দুবছর ধরে তাঁকে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করেছেন ওই উইং কম্যান্ডার। তাঁর দাবি, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর নিজের বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করেন তিনি। মহিলা পাইলটের কথায়, ''উনি আমাকে জিজ্ঞেস করেন আমি কোনও গিফট পেয়েছি কিনা। আমি উত্তরে না বললে তিনি আমাকে তাঁর বাড়ি যাওয়ার জন্য বলেন। জানান, তাঁর বাড়িতে গিফট রাখা আছে। আমি যাওয়ার পর আমার সঙ্গে জোর জোবরদস্তি করেন তিনি। যৌন হেনস্থা করেন।'' 

মহিলা অফিসার পুলিশকে এও বলেন, তিনি বারবার জানতে চেয়েছিলেন উইং কম্যান্ডারের বাড়ির লোক কোথায়, তিনি বলতে চাননি। চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও তাঁকে আটকানো হয়। পরে কোনও রকমে তিনি পালিয়ে আসেন। এখানেই হেনস্থা শেষ নয়। মহিলা জানিয়েছেন, ওই ব্যক্তি পরে অনেকবার অফিসে এসে তাঁর সঙ্গে দেখা করেছেন। এমন হাবভাব করেছেন যেন কিছুই হয়নি! এরপর তিনি তাঁর দুই সহকর্মীকে বিষয়টি জানান। তাঁদের পরামর্শ নিয়েই অবশেষে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। 

পাইলটের অভিযোগ বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধেও রয়েছে। তিনি বলেছেন, কমিটি গঠন করিয়ে তাঁকে এবং উইং কম্যান্ডারকে মুখোমুখি বসিয়ে বয়ান রেকর্ড করানো হয়েছিল। দুবার এই কাজ করার পরও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই নয়, অভিযুক্তর প্রতি নরম মনোভাব দেখানো হয়েছে বলেও দাবি তাঁর। কমিটি এই ঘটনার প্রত্যক্ষদর্শী কারা তা জানতে চেয়েছে। এমন ঘটনার প্রত্যক্ষদর্শী কীভাবে পাওয়া সম্ভব, সেই প্রশ্ন তুলেছেন মহিলা অফিসার। পাশাপাশি, তিনি ছুটি নিতে চাইলেও তাঁকে তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন। 

এই কারণে গত দুবছরে তাঁকে বারংবার অভিযুক্ত অফিসারের সামনে যেতে হয়েছে, পার্টিতে থাকতে হয়েছে বলে পুলিশকে বলেছেন নির্যাতিতা। তাই জন্য তিনি না ভাল করে কাজে মন দিতে পারছেন, না নিজের ব্যক্তিগত জীবন কাটাতে পারছেন। দীর্ঘদিন ধরে তাঁর মানসিক হেনস্থা হচ্ছে বলে অভিযোগ।  


```