Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সুপ্রিম কোর্টের ডাকে সাড়া, ১১ দিন পর দিল্লি এইমসের ডাক্তারদের ধর্মঘট প্রত্যাহার

আদালত বলে, ডাক্তারি ধর্মে জনস্বাস্থ্য পরিষেবাকে কোনওভাবেই অচল করে দেওয়া মানায় না।

সুপ্রিম কোর্টের ডাকে সাড়া, ১১ দিন পর দিল্লি এইমসের ডাক্তারদের ধর্মঘট প্রত্যাহার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 August 2024 16:55

দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের আহ্বানে সাড়া দিয়ে ১১ দিন পর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন। বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে দিল্লি এইমসের আবাসিক ডাক্তারদের সংগঠন জানায়, সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে এবং শীর্ষ আদালতের আশ্বাস পেয়ে আমরা কাজে যোগ দিচ্ছি। রোগীদের সেবাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একইভাবে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের ডাক্তাররাও সুপ্রিম কোর্টের আশ্বাসে ধর্মঘট তুলে নিয়ে জানিয়েছেন, আগামিকাল, ২৩ অগস্ট, সকাল ৮টা থেকে তাঁরা কাজে ফিরছেন।

প্রসঙ্গত, এদিন স্বতঃপ্রণোদিত মামলার দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চ অবিলম্বে ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানায়। আদালত বলে, ডাক্তারি ধর্মে জনস্বাস্থ্য পরিষেবাকে কোনওভাবেই অচল করে দেওয়া মানায় না। উল্লেখ্য, গত মঙ্গলবারেও শীর্ষ আদালত ডাক্তারদের কাজে যোগ দেওয়ার কথা বলেছিল।

এদিন আদালত কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকে রাজ্যগুলির মুখ্যসচিব এবং পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকের নির্দেশ দেয়। এক সপ্তাহের মধ্যে ওই বৈঠকের আয়োজন করতে বলা হয়েছে নির্দেশে। যেখানে সরকারি হাসপাতালের চিকিৎসা কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা ঠিক করার আদেশ দিয়েছে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ৫ সেপ্টেম্বর।
এদিন আদালত ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে। এবং ধর্মঘটী ডাক্তারদের বিরুদ্ধে যাতে কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেয়, সে ব্যাপারেও নিশ্চয়তা দেয়। শুনানি চলাকালীনই জুনিয়র ডাক্তারদের আইনজীবীরা এবং সংগঠনগুলি জানিয়ে দেয় কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দেওয়া হবে। তবে রাজ্যগুলি যেন তাঁদের সমস্যার দিকগুলি নিয়ে পদক্ষেপ করে।


```