Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

এবার মধ্যপ্রদেশেও নেকড়ে হামলা, নরখাদকের হামলায় জখম একই পরিবারের পাঁচ জন

দ্রুত নেকড়েটিকে ধরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়।

এবার মধ্যপ্রদেশেও নেকড়ে হামলা, নরখাদকের হামলায় জখম একই পরিবারের পাঁচ জন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 September 2024 11:46

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বাহারআইচে নেকড়ে হামলার মাঝেই এবার মধ্যপ্রদেশেও একই আতঙ্ক। খাণ্ডওয়া জেলায় একই পরিবারের পাঁচজনকে হামলা করল নেকড়ে। শুক্রবার রাতে এই পরিবারের সদস্যরা বাড়ির বাইরে একটি মাঠে শুয়ে ছিলেন। তখনই একটি নেকড়ে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে।

এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী জানা গেছে , এক মহিলা-সহ বাকি চার সদস্যের হাতও গুরুতর জখম করেছে নেকড়ে। সবাই হাসপাতালে ভর্তি।

ঘটনার পর পরই তৎপর হয়ে ওঠে গ্রামবাসীরা। দ্রুত নেকড়েটিকে ধরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। পরে বন দফতরে আধিকারিকরা সেখানে এসে দেখেন নেকড়েটি মারা গেছে।

কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বন দফতর। তারা আরও জানাচ্ছে, এই এলাকাটির সামনেই একটি জঙ্গল রয়েছে। সেখানেই ঘুরে বেড়ায় বন কুকুর, নেকড়ে এবং শিয়াল।

মনে করা হচ্ছে নেকড়েটি সেখান থেকেই এসে হামলা চালিয়েছে। এখনও পর্যন্ত এ রাজ্যে নেকড়ে হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন। ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছেন ৩৫ জন।

উত্তরপ্রদেশের বাহারআইচে টানা নেকড়ের হামলায় গত দু'মাসে ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই শিশু। আহত ৩৫ ছাড়িয়েছে।


```