Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Uber Rapido: উবারের পর এবার নজরে র‍্যাপিডো-ও, অ্যাডভান্স টিপ নিয়ে তদন্তে সরকার

গত সপ্তাহেই উবার-কে একটি নোটিস পাঠিয়েছে সিসিপিএ, যেখানে ‘অ্যাডভান্স টিপ’ নেওয়ার যুক্তি ব্যাখ্যা করতে বলা হয়েছে। এই নিয়ে কোম্পানিকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

Uber Rapido: উবারের পর এবার নজরে র‍্যাপিডো-ও, অ্যাডভান্স টিপ নিয়ে তদন্তে সরকার

ফাইল ছবি

শেষ আপডেট: 21 May 2025 22:15

দ্য ওয়াল ব্যুরো: উবারের (Uber) বিরুদ্ধে ‘অ্যাডভান্স টিপ’ (Advance Tip) নেওয়ার অভিযোগে কেন্দ্র যে তদন্ত শুরু করেছে, এবার সেই একই অভিযোগে বাইক-ট্যাক্সি অ্যাপ র‍্যাপিডো-র দিকেও নজর দিচ্ছে সরকার। সূত্রের খবর, র‍্যাপিডো অ্যাপ ব্যবহারকারীদেরও যদি পরিষেবা শুরু হওয়ার আগে টিপ দেওয়ার জন্য প্ররোচিতকরে, তবে তাদের বিরুদ্ধেও প্রাথমিক তদন্ত শুরু করতে পারে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA)।

গত সপ্তাহেই উবার-কে একটি নোটিস পাঠিয়েছে সিসিপিএ, যেখানে ‘অ্যাডভান্স টিপ’ নেওয়ার যুক্তি ব্যাখ্যা করতে বলা হয়েছে। এই নিয়ে কোম্পানিকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। একইসঙ্গে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ফাস্ট সার্ভিসের নামে ব্যবহারকারীদের আগে থেকেই টিপ দিতে বাধ্য বা প্ররোচিত করা সম্পূর্ণ অনৈতিক ও শোষণমূলক। এটা এক ধরনের অবাঞ্ছিত বাণিজ্যিক আচরণ (Unfair Trade Practice)।”

মন্ত্রী একটি স্ক্রিনশটও শেয়ার করেন যেখানে দেখা যায়, উবার অ্যাপে রাইড বুক করার সময় লেখা রয়েছে — "Add a tip for faster pickup"। অর্থাৎ, আগে টিপ দিলে ড্রাইভার রাইড গ্রহণ করার সম্ভাবনা বাড়ে — এমন বার্তা দিচ্ছে অ্যাপটি।

মন্ত্রী প্রহ্লাদ যোশী আরও বলেন, “টিপ হওয়া উচিত একটি স্বতঃস্ফূর্ত কৃতজ্ঞতার প্রকাশ, যা সার্ভিসের পরে দেওয়া হয়। আগাম টিপের প্রথা স্বচ্ছতা ও গ্রাহক-অধিকার লঙ্ঘনের সামিল।”

সরকারের মতে, এই ধরনের প্রক্রিয়া গ্রাহকদের অধিকারকে প্রভাবিত করে এবং দেশের বর্তমান উপভোক্তা সুরক্ষা আইনের পরিপন্থী হতে পারে। এখন দেখার, র‍্যাপিডো-র অ্যাপে এমন কোনও ব্যবস্থা রয়েছে কি না, এবং থাকলে সরকার কী পদক্ষেপ নেয়।


```