Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মেঘালয়কাণ্ডের পর এবার লুধিয়ানা! চার মাস আগে প্রেম করে বিয়ে, স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

প্রেম সেরে চার মাস আগে মন্দিরে গিয়ে বিয়ে করেন তাঁরা। যদিও সুনীলের পরিবারের তরফে শুরুতে আপত্তি ছিল। পরে তাঁরা মেনেও নেন।

মেঘালয়কাণ্ডের পর এবার লুধিয়ানা! চার মাস আগে প্রেম করে বিয়ে, স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

শেষ আপডেট: 11 June 2025 09:14

দ্য ওয়াল ব্যুরো: সোনম রঘুবংশীর ঘটনা নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। তার মধ্যেই পাঞ্জাবের লুধিয়ানায় এক নববধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মোল্লা ফতেগঞ্জের একটি ভাড়া বাড়ি থেকে ২১ বছরের ওই তরুণীর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।

তরুণীর নাম রাধিকা। মাত্র চার মাস আগেই প্রেম করে বিয়ে হয় তাঁর। অভিযোগ, তাঁর স্বামী সুনীলই তাঁকে হত্যা করেছে। এখন সে পলাতক। পুলিশের প্রাথমিক অনুমান, রবিবারই খুন করা হয়েছিল রাধিকাকে। শ্বাসরোধ করে খুন করার পর দেহ কাপড়ের নীচে চাপা দিয়ে রেখে চলে যায় খুনি।

জানা গেছে, চার দিন আগেই ওই ভাড়া বাড়িতে এসে ওঠেন রাধিকা ও সুনীল। আগে তাঁরা টিব্বা রোডে থাকতেন।
ঘটনা প্রকাশ্যে আসে যখন ওই বাড়ি থেকে পচা গন্ধ বেরতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা বাড়িওয়ালি গুরবিন্দর কৌর ও রাধিকার ভাই কৃষ্ণকে খবর দেন। কৃষ্ণ কাছেই থাকেন। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।

লুধিয়ানার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (সেন্ট্রাল), অনিল ভানোট জানিয়েছেন, ‘সুনীলের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। দেহে স্পষ্ট গলা টিপে খুনের চিহ্ন রয়েছে। রাধিকার হাত দুটি কাপড় দিয়ে বাঁধা ছিল।’ পুলিশ একাধিক টিম গঠন করে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাধিকার আগেও একটি বিয়ে হয়েছিল। বিষয়টি গোপন রেখেই সুনীলকে আবার বিয়ে করেছিলেন তিনি। পুলিশের অনুমান, এই তথ্য ফাঁস হওয়াতেই হয়তো সে রাধিকাকে খুন করে।

রাধিকার বোন আশা জানান, চার মাস আগে এক মন্দিরে গিয়েই তাঁরা বিয়ে করেন, যদিও সুনীলের পরিবারের তরফে শুরুতে আপত্তি ছিল। পরে পরিবার ওই সম্পর্ক মেনে নেয়। নবদম্পতি খুব তাড়াতাড়ি সইসাবুদ করেও বিয়েতে সরকারি তকমা দিতে চেয়েছিল।

এই ঘটনায় এখন তদন্ত চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত সুনীলের খোঁজ মেলেনি।


```