শুধু দিল্লি-এনসিআর নয়, এই কম্পনের প্রভাব ছড়িয়ে পড়ে উত্তর ভারতের আরও কয়েকটি রাজ্য ও অঞ্চলে। পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর এবং কারগিলেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।
.jpeg.webp)
শেষ আপডেট: 3 April 2026 22:28
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প (Afghanistan earthquake 5.9) আঘাত হানার পর তার প্রভাব অনুভূত হল ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। বিশেষ করে দিল্লি-এনসিআর (Delhi NCR tremors) অঞ্চলের বাসিন্দারা স্পষ্ট কম্পন অনুভব করেন, যার ফলে অনেকেই আতঙ্কে বাড়ি বা অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন (North India earthquake)।
এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের দারাওয়ান এলাকার কাছে। ভূমিকম্পটির অবস্থান নির্ধারণ করা হয়েছে ৭১.০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এবং ৩৬.৫২ ডিগ্রি উত্তর অক্ষাংশে।
শুধু দিল্লি-এনসিআর নয়, এই কম্পনের প্রভাব ছড়িয়ে পড়ে উত্তর ভারতের আরও কয়েকটি রাজ্য ও অঞ্চলে। পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর এবং কারগিলেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।
হঠাৎ করে কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ালেও, প্রাথমিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।