Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গগনযানের গ্রুপ ক্যাপ্টেনের গলায় মালা, ‘বিয়ে করেছি’ গর্বের সঙ্গে জানালেন মালয়ালম অভিনেত্রী

গত ১৭ জানুয়ারি চার হাত এক হয়েছে তাঁদের। এই খবরটা এতদিন গোপনেই রেখেছিলেন বলে জানিয়েছেন লেনা।

গগনযানের গ্রুপ ক্যাপ্টেনের গলায় মালা, ‘বিয়ে করেছি’ গর্বের সঙ্গে জানালেন মালয়ালম অভিনেত্রী

শেষ আপডেট: 28 February 2024 16:51

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষা ছিল শুধু একটা ঘোষণার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গগনযানের চার ভারতীয় নভোশ্চরের নাম ঘোষণার পরেই আনন্দের খবর দিলেন মালয়ালম অভিনেত্রী লেনা। গগনযানের চার নভশ্চরের মধ্যে যিনি গ্রুপ ক্যাপ্টেন সেই প্রশান্ত বালাকৃষ্ণণ নায়ারকে বিয়ে করেছেন দক্ষিণী অভিনেত্রী। গত ১৭ জানুয়ারি চার হাত এক হয়েছে তাঁদের। এই খবরটা এতদিন গোপনেই রেখেছিলেন বলে জানিয়েছেন লেনা।

চন্দ্রযানের পরে এখন গগনযান মিশন নিয়ে হইচই চলছে। রাকেশ শর্মার পরে এই প্রথম ভারতীয় মহাকাশচারীদের মহাকাশে পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মঙ্গলবার কেরলের তিরুঅনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে চার জন নভশ্চরের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গগনযানের গ্রুপ ক্যাপ্টেনের সঙ্গে বিয়ের কথা জানান অভিনেত্রী লেনা। নভশ্চর বালাকৃষ্ণণের সঙ্গে চলতি বছরের জানুয়ারি মাসেই গাঁটছড়া বেঁধে ফেলেছিলেন তিনি। শুধু গগনযানের নভশ্চরদের নাম ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন।

গগনযানের নভশ্চর তাঁর স্বামীস এ কথা সোশ্যাল মিডিয়ায় গর্বের সঙ্গেই জানিয়েছেন লেনা। নিজের পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “২৭ ফেব্রুয়ারি, ২০২৪, আমাদের প্রধানমন্ত্রী মোদীজি প্রথম গগনযানের জন্য ভারতীয় নভশ্চরদের নাম ঘোষণা করলেন।এই তালিকায় রয়েছেন আমার স্বামী ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলট, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণণ নায়ার। এটা আমাদের দেশের, আমাদের রাজ্য কেরালার ও ব্যক্তিগতভাবে আমার কাছে ঐতিহাসিক মুহূর্ত।”

কেরলের পলক্কড়ের নেনমারার পঝিয়া গ্রামের বাসিন্দা, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণণ নায়ার। ভারতীয় বায়ুসেনার এই ফাইটার পাইলট গগনযান মিশনে চার ভারতীয় নভশ্চরের গ্রুপ ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। ৪৭ বছর বয়সি গ্রুপ ক্যাপ্টেন নায়ারের পড়াশোনা কুয়েতে। তাঁর বাবা কর্মসূত্রে সেখানেই থাকতেন। ভারতে ফিরে এসে পলক্কড়ের চিন্ময় মিশন স্কুলে ভর্তি হন। এর পর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ। বায়ুসেনার ফাইটার পাইলট কোর্সেও ভর্তি হন তিনি। সেখান থেকে ‘সোর্ড অফ অনার’ নিয়ে পাশ করেন গ্রুপ ক্যাপ্টেন নায়ার।

অন্যদিকে ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতোকত্তর ডিগ্রি রয়েছে ৪৩ বছরে লেনার। দক্ষিণী ছবিতে ২৫ বছর ধরে অভিনয় করছেন তিনি। এর আগে অভিলাস কুমার নামে একজনকে বিয়ে করেছিলেন। ২০১৩ সালে তাঁদের ডিভোর্স হয়। এ বছর গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণণ নায়ারকে বিয়ে করেছেন লেনা।


```