Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

লিভ-ইন সম্পর্কে থাকলে সরকারকে জানান, নইলে ৬ মাসের জেল: উত্তরাখণ্ড সরকার

উত্তরাখণ্ডের আইনে কড়া ভাষায় জানানো হয়েছে, ২১ বছরের কম বয়সি তরুণ-তরুণীরা চাইলেই লিভ ইন সম্পর্কে যেতে পারবেন না, যদি না তাঁদের বাবা-মায়ের সম্মতি থাকে।

লিভ-ইন সম্পর্কে থাকলে সরকারকে জানান, নইলে ৬ মাসের জেল: উত্তরাখণ্ড সরকার

শেষ আপডেট: 6 February 2024 14:24

দ্য ওয়াল ব্যুরো: লিভ ইন সম্পর্কে থাকলে কিংবা পরিকল্পনা করলে জানাতে হবে সরকারকে। নিজেদের সম্পর্কের বিষয় সরকারের খাতায় নথিভুক্ত করতে হবে। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডে এমনই আইন আনা হয়েছে। আর সেই নিয়ম না মানলে ছ’মাস পর্যন্ত জেল হতে পারে। একইসঙ্গে যুগলকে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। 

এখানেই শেষ নয়, উত্তরাখণ্ডের আইনে কড়া ভাষায় জানানো হয়েছে, ২১ বছরের কম বয়সি তরুণ-তরুণীরা চাইলেই লিভ ইন সম্পর্কে যেতে পারবেন না, যদি না তাঁদের বাবা-মায়ের সম্মতি থাকে। একইসঙ্গে যুগল উত্তরাখণ্ডের বাসিন্দা কিনা সেবিষয়ে রেজিস্ট্রারের কাছে বিবৃতি জমা দিতে হবে। 

উত্তরাখণ্ডের প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী, যদি সরকারকে না জানিয়েই কোনও যুগল এক মাসের বেশি সময় ধরে লিভ ইন সম্পর্কে থাকেন তাহলে তাঁদের ভাগ্যে জুটবে শাস্তি। সেক্ষেত্রে তিন মাসের জেল কিংবা ১০ হাজার টাকা জরিমানার আইন এনেছে উত্তরাখণ্ড। 

উত্তর ভারতের দেবভূমিতে লিভ ইন সম্পর্কের যুগলরা তথ্য লুকিয়েও পার পাবেন না। কারণ প্রস্তাবিত আইনে বলা হয়েছে, যদি যুগলরা তথ্য গোপন করেন কিংবা সরকারকে ভুল বিবৃতি জমা দেন তাহলে তাঁদের তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে ২৫০০০ হাজার টাকা জরিমানা দিতে হবে। 

উত্তরাখণ্ডের সংশ্লিষ্ট আইন আনুযায়ী, লিভ ইন রিলেশনে থাকা কোনও মহিলা খোরপোষের জন্য দাবি জানাতে পারবেন। যুগলদের সমস্ত বিবৃতি স্থানীয় থানায় পাঠানো হবে। বিবৃতিটি ভুল প্রমাণিত হলে থানা কর্তৃপক্ষকে বিষয়টি জানাবে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উত্তরাখণ্ড বিধানসভায় পেশ করা হল অভিন্ন দেওয়ানি বিধি বিল। এই বিল পেশের জন্যই উত্তরাখণ্ড বিধানসভার এক বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে বিজেপি বিধায়কদের ‘জয় শ্রী রাম’ স্লোগানের মধ্যে বিলটি পেশ করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।


```