Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

স্বাতী মালিওয়ালের গোপন জবানবন্দি আদালতে, অরবিন্দ কেজরিওয়ালকে কাঠগড়ায় তুললেন নির্মলা

এইমসে মুখের ভিতরের ক্ষত ধরা পড়ল, অধরা অভিযুক্ত আপ নেতা বিভাব

স্বাতী মালিওয়ালের গোপন জবানবন্দি আদালতে, অরবিন্দ কেজরিওয়ালকে কাঠগড়ায় তুললেন নির্মলা

স্বাতী মালিওয়াল।

শেষ আপডেট: 17 May 2024 13:59

দ্য ওয়াল ব্যুরো: আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য স্বাতী মালিওয়াল ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিতে দিল্লির তিস হাজারি আদালতে এলেন শুক্রবার দুপুরে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে তাঁরই ব্যক্তিগত সহকারী বিভাব কুমারের বিরুদ্ধে গতকাল, বৃহস্পতিবার যৌন হেনস্তা, শ্লীলতাহানি সহ বিভিন্ন ধারায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর এদিন সকালে প্রথমে এইমসে যান ডাক্তারি পরীক্ষার জন্য।

প্রায় ৩ ঘণ্টা ধরে দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন মালিওয়ালের ডাক্তারি পরীক্ষা চলে। সূত্রে জানা গিয়েছে, মুখের ভিতরে ক্ষত হয়েছে স্বাতী মালিওয়ালের। অভিযোগ করার পর থেকে দিল্লি পুলিশ বিভাবকে খুঁজে বেড়াচ্ছে। যদিও দুপুর পর্যন্ত তাঁর পাত্তা পাওয়া যায়নি।

এদিনই জাতীয় মহিলা কমিশনে তলব করা হয়েছিল কেজরি ঘনিষ্ঠ বিভাবকে। বেলা ১১টার সময় তাঁকে তলব করেছিলেন চেয়ারপার্সন রেখা শর্মা। হাজিরার সময় পেরিয়ে যাওয়ার পর একটি সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, শনিবারের মধ্যে বিভাব না এলে মহিলা কমিশনের একটি দল তাঁর বাড়িতে যাবে। রেখা আরও বলেন, কমিশনের তরফে নোটিস দিতে যাওয়ার সময় তাঁর স্ত্রী তা নিতে অস্বীকার করেন। শেষে দরজার উপর সাঁটিয়ে দিয়ে আসা হয় নোটিস।

গতকাল কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর পর এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এ বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালকে কাঠগড়ায় দাঁড় করান। সীতারামন বলেন, ঘটনা ঘটেছে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির ভিতরে। শুধু তাই নয়, তাঁর ডানহাত বলে পরিচিত ব্যক্তি যখন মারধর করছেন, তখন বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী।

সীতারামন আরও বলেন, এখানেই শেষ নয়, এই ঘটনার পর আম আদমি পার্টির শীর্ষ নেতা ক্ষমাটুকু পর্যন্ত চাননি। পরদিনই লখনউতে এক অনুষ্ঠানে অভিযুক্ত বিভাবের সঙ্গে তাঁকে দেখাও গিয়েছে।


```