Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মানুষকে মদ্যপ করে তোলার চেষ্টা! উত্তরপ্রদেশে ফ্রি মদের অফার নিয়ে যোগী সরকারকে নিশানা আপের

দিল্লির আপ প্রধান সৌরভ ভরদ্বাজ সাংবাদিক সম্মেলনে বলেন, "ফ্রি মদের অফার দিয়ে যুব সমাজকে উৎসাহিত করছে বিজেপি সরকার।"

মানুষকে মদ্যপ করে তোলার চেষ্টা! উত্তরপ্রদেশে ফ্রি মদের অফার নিয়ে যোগী সরকারকে নিশানা আপের

উত্তরপ্রদেশে মদের দোকানে ধুন্ধুমার

শেষ আপডেট: 26 March 2025 16:44

দ্য ওয়াল ব্যুরো: একটা মদের বোতল কিনলে আরেকটি দেওয়া হচ্ছে একেবারে বিনামূল্যে। ফ্রি জিনিস দেওয়া মাত্রই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিভিন্ন প্রান্তের মদ দোকানগুলিতে (Liquor Shop) ভিড় জমাতে শুরু করেছেন সুরাপ্রেমীরা। জানা গিয়েছে যোগী সরকারের (Yogi Adityanath Government) তরফে এমন অফার ঘোষণার পরে মদ কেনা নিয়ে রীতিমতো মানুষের মধ্যে মারামারি শুরু হয়েছে। যা সামাল দিতে মাথা খারাপ হওয়ার জোগাড় পুলিশের। এবার ওয়ান প্লাস ওয়ান ফ্রি মদ দেওয়া নিয়ে যোগী সরকারকে আক্রমণ করল আম আদমি পার্টি (Aam Aadmi Party)।

বুধবার দিল্লির আপ প্রধান সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj) সাংবাদিক সম্মেলনে বলেন, "ফ্রি মদের অফার দিয়ে যুব সমাজকে উৎসাহিত করছে বিজেপি সরকার। তিনি প্রশ্ন তোলেন, যেসব দোকানে ফ্রিতে মদ বিলিয়ে দেওয়া হচ্ছে সরকার কেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না? 

জানা গিয়েছে সবচেয়ে খারাপ পরিস্থিতি হয় মুজফফরনগর ও হাপুড়ে। সেখানে ভিড় সামলানোর জন্য পুলিশ ডাকতে হয়। অন্যদিকে নয়ডাতেও একাধিক মদের দোকানে লম্বা লাইন চোখে পড়ে। 

উত্তরপ্রদেশে মদে আচমকা কেন এমন অফার?

জানা যাচ্ছে, চলতি মাসের ৩১ তারিখের মধ্যে উত্তরপ্রদেশের মদের দোকানগুলিকে তাদের পুরনো স্টক শেষ করতে হবে। কারণ ১ এপ্রিল থেকে সেখানে নতুন আবগারি নীতি কার্যকর হতে চলেছে। নতুন নীতির অধীনে ই-লটারির মাধ্যমে নতুন মদের দোকান বরাদ্দ করা হবে। সে কারণেই স্টক তাড়াতাড়ি শেষ করার জন্য এই অফারের সাহায্য নিচ্ছেন ব্যবসায়ীরা।

তবে এখানেই শেষ নয়, আপের তরফে দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে উত্তরপ্রদেশের যোগী সরকারকে নিশানা করে একটি পোস্ট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, 'বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মদের নদী বইছে। নয়ডার দোকানগুলিতে প্রতি বোতল মদের সঙ্গে আরেক বোতল বিনামূল্যে দেওয়া হচ্ছে। বিজেপি বা কংগ্রেস কেন এতে কেলেঙ্কারি দেখতে পাচ্ছে না? কেন্দ্রের বিজেপি সরকার সিবিআই বা ইডি তদন্তের নির্দেশ দেয় কী না সেটাই বড় প্রশ্ন।'

দিল্লির আপ প্রধানের অভিযোগ, 'সোশ্যাল মিডিয়ায় উত্তর প্রদেশের অনেক ভিডিও দেখতে পাচ্ছি। যেখানে মদের দোকানের বাইরে জনসমুদ্র চোখে পড়েছে। এটি মানুষকে মদ্যপ বানানোর ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রশ্ন করতে চাই কেন এই দোকানগুলির বিরুদ্ধে বুলডোজার ব্যবস্থা কার্যকরী হল না?' পাশাপাশি এই প্রকল্পটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন পেয়েছে কী না তাও জানতে চান সৌরভ। 


```