Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মনমোহন সিংকে ভারত রত্ন দেওয়া হোক, দিল্লি বিধানসভা ভোটের আগে মোদী সরকারের উপর চাপ বাড়াল আপ

দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন।

মনমোহন সিংকে ভারত রত্ন দেওয়া হোক, দিল্লি বিধানসভা ভোটের আগে মোদী সরকারের উপর চাপ বাড়াল আপ

ফাইল ছবি

শেষ আপডেট: 27 December 2024 14:35

দ্য ওয়াল ব্যুরো: মরণোত্তর ভারত রত্ন দেওয়া হোক মনমোহন সিংকে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টা কাটার আগেই মোদী সরকারকে এ বিষয়ে চিন্তাভাবনা শুরুর কথা মনে করিয়ে দিল আম আদমি পার্টি। বছর ঘুরলেই দিল্লি বিধানসভার ভোট। তার আগে আপ শিবিরের দাবিতে বিজেপি যে বেশ খানিকটা বেকায়দায় পড়ল তা বলার অপেক্ষা রাখে না।

শুক্রবার আপ-এর রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন, 'ভারত রত্ন পাওয়ার জন্য যে যে যোগ্যতা থাকা দরকার, তার সবকটিই মনমোহন সিংয়ের মধ্যে ছিল। ভারত সরকারের অবশ্যই উচিত এই বিষয়ে ভাবনাচিন্তা করা।' এরপর প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে কাটানো বিশেষ কিছু মুহূর্তের কথা মনে করিয়ে তিনি বলেন, ‘'আমি যেদিন থেকে রাজ্যসভায় গিয়েছি, তখন থেকেই তাঁর আশীর্বাদ পেয়েছি। আমি একটি ঘটনার কথা বলতে পারি, যা আমি কোনও দিন ভুলব না।'

এরপরই আপ নেতা বলেন, 'আমি একদিন সংসদে গান গাইছিলাম, তখন কোনও ডিজিট্যাল সিগনেচার করার বিষয় ছিল না। আমি হঠাৎ খেয়াল করলাম, কেউ একজন পিছন থেকে আমার কাঁধে হাত রাখলেন। আমি পিছন ফিরে দেখি, ড. মনমোহন সিং। আমি ওঁর পা ছুঁয়ে প্রণাম করলাম। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, 'সঞ্জয় সিংজি আপনি বিরোধীদের দৃঢ় কণ্ঠ! আমি এই কথাগুলো চিরকাল মনে রাখব। তিনি একজন মহান মানুষ ছিলেন।'

সঞ্জয়ের স্মৃতিতে ভেসে ওঠে আরও অনেক মুহূর্ত। তিনি বলেন, ‘দিল্লি সম্পর্কিত একটি অর্ডিন্যান্স মামলা নিয়ে বিল পেশের সময় অসুস্থ শরীর নিয়ে মনমোহন সিং হুইলচেয়ারে বসে রাজ্যসভায় এসেছিলেন। শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। আমাদের দল চিরকাল তাঁর এই সহযোগিতা মনে রাখবে।'

প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি আরও বলেন, ‘মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যেই নিজের বক্তব্য শেষ করতেন। তিনি খুব অল্প কয়েকটি কথায় অনেক বড় বড় বিষয় ব্যাখ্যা করতেন। যখন সংসদে বলতে উঠতেন, তখন সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ - দুই তরফের সাংসদরাই তা মন দিয়ে শুনতেন। ভারতের অর্থনীতিকে মজবুত করতে ড. মনমোহন সিংয়ের বিরাট অবদান রয়েছে।'

দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন। এক্ষেত্রে নামের সুপারিশ করেন প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের ভারতরত্ন সম্মানে সম্মানিত করেন। মূলত যাঁদের কৃতিত্ব তুলনাহীন, যাঁদের অবদান দেশের জন্য গুরুত্বপূর্ণ এমন ব্যক্তিত্বদের নাম সুপারিশ করা হয়। অতীতে বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর থেকে শুরু করে অনেকে এই সম্মান পেয়েছেন। এবার মনমোহন সিংকে সেই সম্মান দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করার আর্জি জানালেন আপ সাংসদ সঞ্জয়।


```