Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আধার কার্ড সংশোধন এখন আরও খরচসাপেক্ষ, কোন ক্ষেত্রে কত টাকা গুনতে হবে?

নয়া ফি কাঠামো কার্যকর হয়েছে ১ অক্টোবর, ২০২৫ থেকে। চলবে ৩০ সেপ্টেম্বর, ২০২৮ পর্যন্ত। পরে ২০২৮ সালের অক্টোবরে ফের খতিয়ে দেখা হবে এই নিয়ম।

আধার কার্ড সংশোধন এখন আরও খরচসাপেক্ষ, কোন ক্ষেত্রে কত টাকা গুনতে হবে?

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 3 October 2025 12:09

দ্য ওয়াল ব্যুরো: আধার কার্ডের (Aadhar Card Update) তথ্য সংশোধনে খরচ আরও বাড়ল (Aadhar Card Update Price Hike)। নাম, ঠিকানা থেকে শুরু করে আঙুলের ছাপ (Biometric) বা চোখের মণি— সব কিছু আপডেট করতে এবার গুনতে হবে বেশি টাকা। নয়া ফি কাঠামো কার্যকর হয়েছে ১ অক্টোবর, ২০২৫ থেকে। চলবে ৩০ সেপ্টেম্বর, ২০২৮ পর্যন্ত। পরে ২০২৮ সালের অক্টোবরে ফের খতিয়ে দেখা হবে এই নিয়ম।

কোন ক্ষেত্রে কত খরচ

ডেমোগ্রাফিক আপডেট (নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেল): আলাদাভাবে করলে খরচ হবে ৭৫ টাকা (আগে ছিল ৫০ টাকা)। তবে বায়োমেট্রিক আপডেটের সঙ্গে করলে আলাদা কোনও টাকা লাগবে না।

বায়োমেট্রিক আপডেট (আঙুলের ছাপ, চোখের মণি বা ছবি): এখন ১২৫ টাকা। ২০২৮ সালের অক্টোবর থেকে তা বেড়ে হবে ১৫০ টাকা।

ডকুমেন্ট আপডেট (পরিচয়/ঠিকানার প্রমাণপত্র): ‘মাইআধার’ পোর্টালে ১৪ জুন, ২০২৬ পর্যন্ত ফ্রি। এনরোলমেন্ট সেন্টারে করতে গেলে লাগবে ৭৫ টাকা (আগে ছিল ৫০ টাকা)।

আধার প্রিন্টআউট (ই-কেওয়াইসি বা অন্যান্য মাধ্যমে): প্রথম ধাপে ৪০ টাকা, পরের ধাপে ৫০ টাকা।


শিশুদের জন্য বিশেষ সুবিধা

শিশুদের সময়মতো আপডেট করতে উৎসাহ দিতে কিছু ক্ষেত্রে ফি মুকুব করেছে ইউআইডিএআই।

বয়স ৫-৭ বছর ও ১৫-১৭ বছর: প্রথম বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ ফ্রি।

বয়স ৭-১৫ বছর: সাধারণত ১২৫ টাকা খরচ হয়, তবে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত ফি মুকুব।


বাড়িতে এনরোলমেন্ট

যাঁরা এনরোলমেন্ট সেন্টারে যেতে পারবেন না, তাঁদের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। বাড়িতে গিয়ে আধার আপডেট করতে খরচ হবে ৭০০ টাকা (জিএসটি-সহ)। একই ঠিকানায় একাধিক ব্যক্তি পরিষেবা নিলে প্রথম জনের পর থেকে প্রত্যেককে দিতে হবে ৩৫০ টাকা।

ইউআইডিএআই জানিয়েছে, আধার আপডেট করতে হলে এখন থেকে নাগরিকদের কিছুটা বেশি খরচ করতে হবে। শিশুদের জন্য নির্দিষ্ট বয়সে বায়োমেট্রিক ফি মুকুব থাকলেও, সাধারণ আপডেট পরিষেবার খরচ স্পষ্টতই বেড়েছে।


```