Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

শশী তারুরের কোলে বাঁদর ছানা, কলা খেয়ে ঘুমিয়ে সৌজন্য আলিঙ্গন কংগ্রেস সাংসদকে

পঙ্কিল দলাদলির খিস্তিখেউড়ের মাঝে মধ্যেই তিনি বিভিন্ন পোস্ট করেন বিভিন্ন বিষয়ে।

শশী তারুরের কোলে বাঁদর ছানা, কলা খেয়ে ঘুমিয়ে সৌজন্য আলিঙ্গন কংগ্রেস সাংসদকে

কংগ্রেস এমপি শশী তারুরের কোলে বাঁদর ছানা!

শেষ আপডেট: 4 December 2024 15:25

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস এমপি শশী তারুরের কোলে বাঁদর ছানা! ঠিক তাই, বুধবার দুপুরে সেই ছবিই এক্স-এ পোস্ট করলেন কেরলের তিরুবনন্তপুরমের সংসদ সদস্য তারুর নিজে। রাজনৈতিক কচকচির বাইরে সুলেখক, সুরসিক, সাহিত্য-শিল্প-সংস্কৃতি মহলে অবাধ বিচরণ করা শশী তারুরের কোটে লেগে থাকে ভিন্ন একটি সুরভী। সে কারণে দেশীয় পঙ্কিল দলাদলির খিস্তিখেউড়ের মাঝে মধ্যেই তিনি বিভিন্ন পোস্ট করেন বিভিন্ন বিষয়ে। যেমন এদিন করলেন।

তাঁর এই ছবিসহ লেখা পোস্টটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে, শশী তারুরের কোলের উপর এসে বসেছে একটি বাঁদর। কোলে বসেই খাবার খাচ্ছে। এমনকী বন্ধুর মতো সৌজন্য আলিঙ্গন করতেও দেখা গিয়েছে সেই বাঁদরটিকে। এমন আকস্মিক ঘটনায় তারুরও যারপরনাই খুশি। তিনি একে অসাধারণ অভিজ্ঞতা বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন পোস্টে।

তারুর আরও লিখেছেন, আজ এক অসাধারণ অভিজ্ঞতার মুখোমুখি হলাম। আমি আজ সকালে যখন বাগানে বসে খবরের কাগজ পড়ছিলাম, তখন একটি বাঁদর এসে হাজির। বাগানে ঢুকে সে সোজা আমার দিকে এগিয়ে এসে কোলে উঠে বসে পড়ল। আমি তাকে কলা দিতেই ক্ষুধার্তের মতো সে গপগপ করে দুটো কলা খেয়ে নিল নিমেষে। তারপর সে (বোধহয় খুশি হয়ে) আমার জড়িয়ে ধরল। শুধু তাই নয়, আমার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আমি সন্তর্পণে উঠে দাঁড়াতেই ও জেগে উঠে কোল থেকে নেমে চলে গেল, লিখেছেন তারুর।

শশী তারুর তাঁর পোস্টে চারটি ছবি দিয়েছেন। প্রথমটিতে দেখা যাচ্ছে, বাঁদরটি আরামে তাঁর কোলে বসে রয়েছে। দ্বিতীয়টিতে বাঁদরটি কলা খাচ্ছে। এবং পরের গুলিতে বাঁদরটি ঘুমিয়ে পড়েছে এবং তারুরকে আলিঙ্গন করছে। শশী আরও লিখেছেন, আমি প্রথমে একটু হলেও কামড়ে দেওয়ার ভয় পেয়েছিলাম। তাই আমি খুব শান্ত হয়ে বসেছিলাম এবং ভয় না পেয়ে বাঁদরটিকে বুঝতে দিইনি কিছু। কিন্তু, পরে বুঝেছি ভয়ের কিছু ঘটেনি আমাদের দেখা-সাক্ষাৎ খুবই শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবেই হয়েছে, মজার ছলে লিখেছেন তারুর।


```