Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আবার বাঘিনি! বাংলা-লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে মিলল পায়ের ছাপ, জিনাত ঘরে ফিরতেই ফের নতুন আতঙ্ক

পায়ের ছাপ ও শিকারের ধরন দেখে রয়েল বেঙ্গল টাইগ্রেসের (Royal Bengal Tigress) সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বন দফতর ইতিমধ্যে ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে এবং নজরদারি শুরু করেছে।

আবার বাঘিনি! বাংলা-লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে মিলল পায়ের ছাপ, জিনাত ঘরে ফিরতেই ফের নতুন আতঙ্ক

রয়েল বেঙ্গল টাইগ্রেস। ফাইল চিত্র।

শেষ আপডেট: 3 January 2025 08:31

দ্য ওয়াল ব্যুরো: কয়েক সপ্তাহ ধরে তিন-চার রাজ্যকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে, বাংলা সরকারের ৩৫ লক্ষ টাকা খসিয়ে, সবে ওড়িশার জঙ্গলে ফিরেছে জিনাত। স্বস্তির শ্বাস ফেলেছেন বনকর্মীরা। তবে দুয়েক দিনের মধ্যেই স্বস্তি বদলে গেল ত্রাসে। জানা গেছে, ঝাড়খণ্ডের জঙ্গলে আবারও ছড়িয়ে পড়েছে রয়েল বেঙ্গল টাইগ্রেসের (Royal Bengal Tigress ) আতঙ্ক!

স্থানীয় সূত্রের খবর, বাংলা সংলগ্ন সরাইকেলা-খরসোওয়া জেলার তুল গ্রামের বালিডি জঙ্গলে একটি বাঘিনী দেখা গেছে বলে দাবি করছেন এলাকাবাসীরা। নতুন বছরের শুরুতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারদিকে। খবর পেয়ে বন দফতরও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

প্রত্যক্ষদর্শী একটি ছেলে জানিয়েছে, মঙ্গলবার সকালে সে জঙ্গলে দুটি গরুর উপর আক্রমণ করতে দেখে একটি বন্যপ্রাণীকে। একটি গরুকে ধরতে না পারলেও অন্যটির গলায় কামড় দেয় প্রাণীটি। তবে সে ভাল করে প্রাণীটিকে দেখতে পায়নি বলে দাবি করেছে। পরে ঘটনাস্থলে বাঘ বা চিতাবাঘের মতো পায়ের ছাপ পাওয়া গেছে। তবে প্রাণীটি ঠিক কী, তা এখনও নিশ্চিত নয়।

সরাইখেলা-খরসোওয়ার ডিএফও সাবা আনসারি জানিয়েছেন, পায়ের ছাপ ও শিকারের ধরন দেখে রয়েল বেঙ্গল টাইগ্রেসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বন দফতর ইতিমধ্যে ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে এবং নজরদারি শুরু করেছে। প্রত্যক্ষদর্শী ওই ছেলেটিকে বাঘের ছবি দেখানোর পরে সে রয়েল বেঙ্গল টাইগ্রেসের ছবি দেখে জানিয়েছে, এটাই হওয়ার সম্ভাবনা বেশি।

তবে বাঘ না চিতাবাঘ, তা এখনও নিশ্চিত না হওয়ায় বন বিভাগের কর্মকর্তারা দ্বিধায় রয়েছেন। রয়েল বেঙ্গল টাইগ্রেস হলে পুরো গরুটিকে শিকারের জন্য টেনে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকত। এক্ষেত্রে তা হয়নি। আবার পায়ের ছাপ ও শিকারের ধরন রয়েল বেঙ্গল টাইগ্রেসের সম্ভাবনাকেই জোরালো করছে। 

এদিকে, স্থানীয় বাসিন্দারা আতঙ্কে জঙ্গলে যাওয়ার কাজ বন্ধ করে দিয়েছেন। বন দফতরের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


```