Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভিঞ্চির মোনালিসা রূপ পেল সোনা লিসা, মোনালি ভাবিতে, আইআইএম ছাত্রীর এআই চমৎকার! 

রাশি পান্ডে নামে ওই ছাত্রী মোনালিসাকে ভারতীয় নারীর সাজ-পোশাকে সাজিয়ে এক নতুন রূপ দিয়েছেন।

ভিঞ্চির মোনালিসা রূপ পেল সোনা লিসা, মোনালি ভাবিতে, আইআইএম ছাত্রীর এআই চমৎকার! 

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নয়া মোনালিসা।

শেষ আপডেট: 29 November 2024 16:52

দ্য ওয়াল ব্যুরো: লিওনার্দো দ্য ভিঞ্চির অসামান্য শিল্পকীর্তি 'মোনালিসা'কে নিজের কল্পনা দিয়ে সাজালেন আইআইএম রাঁচির এক ছাত্রী (Monalisa Monali Bhabi)। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে ছাত্রীর সেই নয়া মোনালিসা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কারণ তিনি তাঁর নতুন ছবির নাম প্রস্তাবের কথা জানিয়েছেন পোস্টে। আর তাতেই সাড়া দিয়েছেন নেট নাগরিকরা।

রাশি পান্ডে নামে ওই ছাত্রী মোনালিসাকে ভারতীয় নারীর সাজ-পোশাকে সাজিয়ে এক নতুন রূপ (Monalisa Monali Bhabi) দিয়েছেন। তাতেই মজেছে নেট দুনিয়া। অনলাইনে এই মোনালিসার নামকরণ নিয়ে তুমুল রঙ্গ-রসিকতা। একইসঙ্গে রাশি নামে ওই এআই-শিল্পীর কাজের নৈপুণ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার কেরামতিও প্রশংসা কুড়িয়ে নিয়েছে।

রাশির আঁকা মোনালিসার নব কলেবরে দেখা গিয়েছে, ভারতের পরম্পরাগত পোশাকে সাজানো হয়েছে। যেমন ভারতীয় মহিলারা ঠিক যেভাবে দোপাট্টা পরেন সালোয়ার শ্যুটের উপর সেভাবে। ওড়না দিয়ে মাথায় ঘোমটা দেওয়া। কপালে পরা টিকলি। কানে ঝুমকো দুল। সঙ্গে মানানসই গলা থেকে বুক পর্যন্ত ঝোলা জমকালো জড়োয়া হার। ঠিক যেন বিয়ের কনেটি (Monalisa Monali Bhabi)।

ছবিটি পোস্ট করে রাশি পান্ডে লিখেছেন, আমি মোনালিসার একটি ভারতীয় সংস্করণ (Monalisa Monali Bhabi) তৈরি করেছি এআই প্রযুক্তি কাজে লাগিয়ে। আপনারা তার একটি নাম দিন। এরপরেই তা মুহূর্তে ভাইরাল হতে শুরু করে। আর নেটিজেনরা এক-এক করে নাম রাখতে শুরু করেন। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি...র মতো কেউ এই ভারতীয় মোনালিসার নাম দিয়েছেন সোনা (হিন্দিতে খুব সুন্দর) লিসা, কেউ রেখেছেন মোনা তাই এবং লিসা বেন। তার সঙ্গে সকলেই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কী অসাধারণভাবে ভারতীয় রমণীর মতোই লাগছে ভিঞ্চির সৃষ্টিকে।

এক নেটিজেনের মতে, কপালে টিপ নেই কেন! কপালে একটা বিন্দি পরিয়ে দিন। কেউ নাম দিয়েছেন মোনালিসা বেগম তো কেউ মোনালিসা মেরি। কেউ কেউ তাকে থ্রি ইডিয়টসের করিনা কাপুরের মতো লাগছে বলেও জানিয়েছেন। কেউ রাজস্থানি ভাষায় নাম দিয়েছেন মোনালি ফ্রম রাজস্থান মোনালি শা (Monalisa Monali Bhabi)। কিংবা মোনালি ভাবি। শুধু হাসিঠাট্টা নয়, কেউ কেউ এই ছবির প্রশংসা করে লিখেছেন, সত্যিই এই ছবি অসাধারণ সুন্দর হয়েছে। আসল ছবির থেকেও অনেক বেশি নারিত্ব ফুটে উঠেছে নতুন ছবিতে।


```