Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নাবালককে যৌন হেনস্থার চেষ্টা, বাধা দেওয়ায় ইট দিয়ে মাথা থেঁতলে খুন, দিল্লিতে গ্রেফতার এক

নাবালকের পরিবার কড়া শাস্তির দাবি জানিয়েছে। জানা যাচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতার পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

নাবালককে যৌন হেনস্থার চেষ্টা, বাধা দেওয়ায় ইট দিয়ে মাথা থেঁতলে খুন, দিল্লিতে গ্রেফতার এক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 November 2024 13:50

দ্য ওয়াল ব্যুরো: নাবালককে ইট দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ বলছে, আট বছরের ওই নাবালককে যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন তিনি। তাতে বাধা দেওয়াতেই খুন করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় ওই ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। 

দিল্লির শাহিনবাগের ঘটনা। গত ৩১ অক্টোবর আবুল ফজল এনক্লেভের ওই নাবালক বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরে একটি নির্মীয়মান বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় নাবালকের দেহ উদ্ধার করে পুলিশ। দ্রুত দিল্লি এইমসে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। 

এলাকার যাবতীয় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করেন পুলিশকর্মীরা। দেখা যায়, নাবালককে নিয়ে ওই নির্মীয়মান বাড়িতে ঢুকছে অভিযুক্ত। পরে তাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার কথা স্বীকার করে নেয় জামিয়া এলাকার বাসিন্দা ফিদা হোসেন। 

অভিযুক্ত জানায়, নাবালকের যৌন হেনস্থার চেষ্টা করেছিল সে। কিন্তু তাতে বাধা পাওয়ায় রাগের মাথায় খুন করে ফেলে। সামনেই ইট পড়েছিল। সেটা দিয়েই নাবালকের মাথায় আঘাত করে অভিযুক্ত। তারপর সেখান থেকে পালিয়ে যায়। 

নাবালকের পরিবার কড়া শাস্তির দাবি জানিয়েছে। জানা যাচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতার পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।


```