Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

দু'দিনেই পয়সা ডবল! সাইবার অপরাধের জালে জড়িয়ে ২ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা

সাইবার অপরাধের রমরমা যে ক্রমাগত বেড়েই চলেছে। দেশে প্রতিদিন বহু সংখ্যক মানুষ এর শিকার হচ্ছেন।

দু'দিনেই পয়সা ডবল! সাইবার অপরাধের জালে জড়িয়ে ২ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 February 2025 10:03

দ্য ওয়াল ব্যুরো: সাইবার অপরাধের রমরমা যে ক্রমাগত বেড়েই চলেছে। দেশে প্রতিদিন বহু সংখ্যক মানুষ এর শিকার হচ্ছেন। এবার বেঙ্গালুরুর ৭৫ বছর বয়সী এক মহিলা সাইবার অপরাধীদের কাছে ২ কোটি টাকা খোয়ালেন। মহিলাকে শেয়ার বাজারে ভাল লাভের প্রস্তাব দিয়ে এই প্রতারণা করা হয়েছে বলেই জানা গিয়েছে। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। এর পর, মহিলাকে আরও ১৫% কমিশন দিতে বলা হয়।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গিয়েছে, কুক টাউনের বাসিন্দা ওই মহিলার সঙ্গে প্রতারণা করে গিরিবাসন আইয়েঙ্গর এবং আয়শা সিথিকা নামক দুই ব্যক্তি, যারা নিজেদের ‘হেম সিকিউরিটিজ’-এর প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। তাঁরা মহিলাকে অনলাইন ট্রেডিংয়ে বিনিয়োগ করতে বলে। এবং নিশ্চিত লাভের আশ্বাস দেয়।

একাধিক বার আলাপ-আলোচনার পর, ওই মহিলাকে তাঁরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ২ কোটি টাকা ট্রান্সফার করতে বলে। পরে ৩১ জানুয়ারি, যখন মহিলা টাকা উত্তোলনের চেষ্টা করেন, তখন অপরাধীরা ১৫% কমিশন এবং অতিরিক্ত ট্রানজেকশন ফি দাবি করে এবং বলে যে টাকা দু'দিনের মধ্যে পেয়ে যাবেন। 

সাইবার অপরাধীরা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বিশ্বাস করে মহিলা কমিশনও ট্রান্সফার করে দেন। কিন্তু এরপর আর তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে বুঝতে পারার পর, ৩ ফেব্রুয়ারি সাইবার ক্রাইম হেল্পলাইন (১৯৩০) এ অভিযোগ দায়ের করেন এবং পেমেন্ট রিসিটস জমা দেন। তবে ভুলবশত, তিনি দুই অপরিচিত ব্যক্তির ব্যাঙ্ক তথ্যও দিয়ে দেন, ফলে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়।


```