Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

হুকুম নেই, রোজ বৈঠকে অছিলা পাকিস্তানের, এখনও আটক বিএসএফ জওয়ান

বিএসএফ কর্তাদের বক্তব্য, সাহু আন্তর্জাতিক সীমান্তের মাত্র ১-২ মিটার ভিতরে ঢুকে গিয়েছিলেন। এই সমস্যা প্রায়ই দুতরফেই হয়। এবং ঘণ্টাখানেকের মধ্যে মিটেও যায়। এবার এক সপ্তাহের উপর কেটে গেলেও পাকিস্তানের সদিচ্ছার অভাবে জওয়ানকে মুক্তি দিচ্ছে না ওরা। ফলে পাকিস্তানের মতলব নিয়ে এখন সন্দেহ দানা বাঁধছে।

হুকুম নেই, রোজ বৈঠকে অছিলা পাকিস্তানের, এখনও আটক বিএসএফ জওয়ান

সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান পিকে সাহু পাক কবজায়। ফাইল ছবি।

শেষ আপডেট: 1 May 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: সাতদিন হয়ে গেল, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান পিকে সাহুকে এখনও মুক্তি দেয়নি পাকিস্তান। ১৮২ ব্যাটেলিয়নের এই বিএসএফ জওয়ান ভুল করে পাকিস্তানি সীমান্তে ঢুকে পড়ায় তাঁকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্স। পাঞ্জাবের ফিরোজপুরে ওই ঘটনার পর থেকে পাকিস্তানের সঙ্গে লাগাতার বৈঠকেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত ফয়সালা হয়নি।

এই সাতদিনে সাতটি ফ্ল্যাগ মিটিং হয়ে গিয়েছে। কিন্তু, বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে গোড়া থেকেই পাক রেঞ্জার্সের পক্ষ থেকে একটাই অজুহাত দেওয়া হচ্ছে। আর সেই অজুহাতেই বিএসএফ জওয়ানের মুক্তির ভাগ্য ঝুলে রয়েছে। সাহুর মুক্তির জন্য প্রায় প্রতিদিনই দুপক্ষে আলাপ-আলোচনা চলছে। কিন্তু, পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী প্রথম থেকে একই কথা বল চলেছে যে, উপরতলা থেকে নির্দেশ আসেনি।

সাহু পাক কবজায় যাওয়ার পর থেকে প্রতিদিন প্রায় মিনিট ১৫ করে বৈঠক হচ্ছে। কিন্তু পাক সীমান্ত কর্তারা গোড়া থেকে গত বুধবার পর্যন্ত একই কথা বলে চলেছেন, উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের কাছ থেকে সাহুর মুক্তির ব্যাপারে কোনও নির্দেশ আসেনি। তাঁরা নির্দেশ পেলেই ছেড়ে দিতে পারেন।

বিএসএফের এক শীর্ষ কর্তা জানান, ওদের সঙ্গে প্রতিদিনই আমরা বৈঠক করছি। কিন্তু, প্রতিদিন ওরা একই কথা বলে চলেছে। ওরা বলেই যাচ্ছে, উপরতলা থেকে নির্দেশ আসেনি, নির্দেশ এলেই ছেড়ে দেব। ওদের দাবি, ওরা নাকি রোজ উচ্চপক্ষের কাছে আর্জি জানিয়ে চলেছে। কিন্তু, তাতে কোনও হেলদোল দেখা যাচ্ছে না। কোনও পদক্ষেপ বা নির্দেশ এসে পৌঁছায়নি।

বিএসএফ কর্তাদের বক্তব্য, সাহু আন্তর্জাতিক সীমান্তের মাত্র ১-২ মিটার ভিতরে ঢুকে গিয়েছিলেন। এই সমস্যা প্রায়ই দুতরফেই হয়। এবং ঘণ্টাখানেকের মধ্যে মিটেও যায়। এবার এক সপ্তাহের উপর কেটে গেলেও পাকিস্তানের সদিচ্ছার অভাবে জওয়ানকে মুক্তি দিচ্ছে না ওরা। ফলে পাকিস্তানের মতলব নিয়ে এখন সন্দেহ দানা বাঁধছে।


```