Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৭ লাখের বেশি মামলা, ১২ বছরে আইনজীবীদের ৬৮৩ কোটি মিটিয়েছে মোদী সরকার

আইনজীবীদের বিল মেটাতে সবচেয়ে বেশি খরচ হয়েছে গত অর্থবছরে।‌ ২০২৪-'২৫ আর্থিক বছরে এই খাতে কেন্দ্রকে ব্যয় করতে হয়েছে ৮৭ কোটি ৬৫ লাখ টাকা। চলতি আর্থিক বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ৭৫ কোটি টাকা।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৭ লাখের বেশি মামলা, ১২ বছরে আইনজীবীদের ৬৮৩ কোটি মিটিয়েছে মোদী সরকার

নরেন্দ্র মোদী (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 23 March 2026 09:47

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট (Supreme Court) এবং দেশের বিভিন্ন আদালতে ভারত সরকারের (Indian Govt) বিরুদ্ধে সাত লাখ ১৪ হাজার মামলা বিচারাধীন। তালিকায় শীর্ষে রয়েছে অর্থমন্ত্রক (Finance Ministry)। তাদের বিরুদ্ধে মামলা সংখ্যা এক লাখ ৯৪ হাজার।

কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার এবং আইন ও বিচার বিষয়ক মন্ত্রকের সংসদীয় কমিটি সংসদে পেশ করা তাদের রিপোর্টে এই তথ্য তুলে ধরেছে। রিপোর্টে বলা হয়েছে, নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের গত বারো মাসে সরকারের মামলা লড়তে আইনজীবীদের ৬৮৩ কোটি টাকা মেটানো রয়েছে। এই টাকা মেটানো হয়েছে মূলত বিশেষ মামলায় নামজাদা আইনজীবীদের হয়ে মামলা লড়তে নিয়োগ করার ফলে। এমনিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) অ্যাটর্নি জেনারেল ও সলিসিটর জেনারেল এবং তাদের অধীনে থাকা আইনজীবীর তো আছেই, সব হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের কাউন্সেল বা আইনজীবী হিসেবে স্থায়ী প্রতিনিধি থাকেন। তাদের বেতন যোগাতে হয় কেন্দ্রীয় সরকারকে।

আইনজীবীদের বিল মেটাতে সবচেয়ে বেশি খরচ হয়েছে গত অর্থবছরে।‌ ২০২৪-'২৫ আর্থিক বছরে এই খাতে কেন্দ্রকে ব্যয় করতে হয়েছে ৮৭ কোটি ৬৫ লাখ টাকা। চলতি আর্থিক বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ৭৫ কোটি টাকা।

সংসদীয় কমিটি এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। সংসদীয় কমিটিতে আইন ও বিচার মন্ত্রক জানিয়েছে, গত বছর তারা এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা জারি করে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছে।

ওই মন্ত্রকের পর্যবেক্ষণ হল, বহু মামলায় সরকারি আইনজীবী অনুপস্থিত। আবার উপস্থিত থাকলেও বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে তাঁরা মামলার বিষয়ে প্রস্তুত নন। আদালতের কাছে সময় চাওয়ায় শুনানি পিছিয়ে যাচ্ছে।

তবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকগুলির বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ পেশ করেছে আইন ও বিচার মন্ত্রক। তাদের বক্তব্য বহু মামলার প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট মন্ত্রক থেকে পাওয়া যায় না। অনেক মন্ত্রক নিজেদের বক্তব্যের স্বপক্ষে নথি পেশ করতে ব্যর্থ হয়। সরকারের পরাজয় অনিবার্য হয়ে ওঠে।


```